Breaking News
Home / TRENDING / দার্জিলিং পুরসভায় অনাস্থা গুরঙ্গপন্থীদের, এবার পাহাড়ে বিপাকে তৃণমূল

দার্জিলিং পুরসভায় অনাস্থা গুরঙ্গপন্থীদের, এবার পাহাড়ে বিপাকে তৃণমূল

ওয়েব ডেস্ক:

গতকাল ৪ পুরসভা হারাতে হয়েছে তৃণমূলকে। আজ ফের বড়সড় ধাক্কা পাহাড়ে। দার্জিলিং পুরসভায় বিনয়পন্থীদের বিরুদ্ধে অনাস্থা আনলেন ১৮ পুরপ্রতিনিধি। এর ফলে কার্যত ৩২ আসনের দার্জিলিং পুরসভায় সংখ্যালঘু হয়ে পড়লেন বিনয় তামাং পন্থীরা। সূত্রের খবর, এদিন নোমান রাইয়ের নেতৃত্বে চেয়ারম্যানের কাছে অনাস্থা প্রস্তাব পেশ করেন তাঁরা।

প্রসঙ্গত, লোকসভা ভোটে গোটা রাজ্যের মতোই পাহাড়েও চোখে পড়ার মতো সাফল্য পেয়েছে বিজেপি। পাহাড়ে বিনয় তামাং পন্থীদের বিপুল ভোটে হারিয়েছেন বিমল গুরুঙ্গ পন্থীরা। বিমলগোষ্ঠীর পছন্দের প্রার্থী রাজু বিস্তা জয়লাভ করেছেন ৩ লক্ষের বেশি ভোটে । এরপরেই হাওয়া ঘুরতে শুরু করে দার্জিলিং পাহাড়ের আনাচেকানাচে। আপাত নরমপন্থী বিনয় তামাংয়ের মুখেও শোনা যায় গোর্খাল্যান্ডের দাবি।

এমত পরিস্থিতিতে বুধবার দার্জিলিং পুরসভায় অনাস্থা আনল গুরুঙ্গপন্থীরা। শক্তি বাড়াল এককালের পাহাড়ের জনপ্রিয় নেতা বিমল গুরুঙ্গ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *