Breaking News
Home / TRENDING / শহীদ পরিবারের উপস্থিতির কারণে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণে যাচ্ছেন না মমতা

শহীদ পরিবারের উপস্থিতির কারণে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণে যাচ্ছেন না মমতা

নীল রায়:

শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়ার কর্মসূচি বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় নবান্ন ছাড়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে যান, সৌজন্যবশত প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাচ্ছেন তিনি। সেই কারণে দলীয় বৈঠক ও ইফতার পার্টির অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়। কিন্তু, বুধবার সকাল থেকে বিজেপির পক্ষ থেকে জানানো হয় গত কয়েক বছরে বাংলায় তৃণমূলের হাতে খুন হওয়া ৫৪ জন কর্মীর পরিবারের সদস্যদের নিয়ে যাওয়া হবে প্রধানমন্ত্রীর শপথগ্রহণ সমারোহে।

এমনটা জানার পরে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত বদল করেন। নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে মমতা বলেন, “শপথ গ্রহণ অনুষ্ঠান গণতন্ত্রের মহতি উদযাপন। রাজনীতির স্বার্থে কেউ যেন তার মর্যাদা খাটো না করে।” বাংলায় খুন হওয়া ৫৪ জন বিজেপি কর্মীর পরিবারকে মোদির শপথ অনুষ্ঠানে হাজির করানোর যে পরিকল্পনা বিজেপি করেছে, তার জেরেই যে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত মমতা বাতিল করলেন, টুইটে তা বুঝিয়ে দিয়েছেন তৃণমূল চেয়ারপার্সন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *