Breaking News
Home / TRENDING / মোদীর শপথগ্রহণের কারণে পিছলো তৃণমূলের সাংগঠনিক বৈঠক

মোদীর শপথগ্রহণের কারণে পিছলো তৃণমূলের সাংগঠনিক বৈঠক

নীল রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানের জেরে পিছিয়ে গেল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক। ৩১ মে কালীঘাটে যে বৈঠক হওয়ার কথা ছিল এবার তা হবে ৩ জুন । লোকসভা ভোটে শোচনীয় পরাজয়ের পর গত শনিবার কালীঘাটের বাসভবনে তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সাংগঠনিক পর্যালোচনা করতে আবারও বৈঠকে বসবেন ৩১ মে। কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় নবান্ন ছাড়ার সময় তিনি জানিয়ে যান বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন তিনি। সঙ্গে আরও জানান বুধবার দুপুরের বিমানে দিল্লি রওনা হচ্ছেন। মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পরই মনে করা হচ্ছিল সাংগঠনিক বৈঠক পিছিয়ে যাওয়ার কথা। তৃণমূল নেতৃত্বের সর্বোচ্চ বৈঠক যে মুখ্যমন্ত্রীর উপস্থিতি ছাড়া সম্ভব নয়, তা ভালই জানে রাজনৈতিক মহল। বুধবার সকালে তৃণমূল নেতৃত্বের সূত্র মারফত মারফত জানা যায় বৈঠকের দিন বদল করে ৩ জুন করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *