নীল বণিক
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর ডাকে অনশন তুলে নিয়েছে মোর্চা দলের যুব সংগঠন। কারণ, আলোচনা চাইছে মোর্চা। তবে রাজ্যকে এড়িয়ে একেবারেই নয়। তাই রাজ্যের পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে মোর্চা সুপ্রিমও বিমল গুরুঙ্গ। এদিকে রাজ্য থেকে এখনও সরাসরি গুরুঙ্গদের চিঠি দিয়ে বৈঠকে জন্য ডাকা হয়নি বলে দাবি গুরুঙ্গের।
তবে অনশন প্রত্যাহার করে এক ঢিলে দুই পাখি মারতে পেরেছেন বলে মনে করছেন গুরুঙ্গরা। কারণ, একদিনে যেমন কেন্দ্রীয় সরকারকে জানান দেওয়া গেল আলোচনার টেবিলে বসতে চাইছে মোর্চা। অন্যদিকে রাজ্য বৈঠকের জন্য মোর্চাদের না ডাকলে সেখানেও অন্য অস্ত্র কাজে লাগাবে মোর্চারা। রাজ্য দার্জিলিঙের সমস্যা মেটাতে আগ্রহী নয়, এমন বার্তাই মোর্চা তরফে কেন্দ্রের কাছে পৌঁছবে। তাই সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ তৈরি করে ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করা যাবে।
শুধু তাই নয়, টানা বনধের কারণে পাহাড়ের একটা বড় অংশ মোর্চাদের বিপক্ষে চলে গেছে। তাঁদের রাজ্যের পরিস্থিতি বুঝিয়ে টানা বনধ চালিয়ে যাওয়ার জন্য পাশে পাওয়া যাবে। সুতরাং পাশে পাওয়া যাবে দার্জিলিঙের সাধারণ মানুষকে।
তাই রাজ্যের ওপর নির্ভর করে পাহাড়ের পরবর্তী পদক্ষেপ কী হবে তা স্থির করবে মোর্চা নেতা বিমল গুরুঙ্গ।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news