নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং, তরাই ও ডুয়ার্সের থাকা সকল গোর্খাবাসীকে ক্রিসমাসের আগাম শুভেচ্ছা বার্তা পাঠালেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপাতি বিমল গুরুঙ্গ। এদিন জিটিএ-র হেড অফিসে এই বার্তা পাঠালেন তিনি। বাইবেলের গল্পের কথা উল্লেখ করে ভগবান এবং গোর্খাবাসীর প্রতি তাঁর ভরসার কথাও বললেন। ক্রিসমাস যে শুধু আনন্দ অনুষ্ঠান নয়, পুরোন কথা ও কাহিনীকে মনে করা যে এর একটি অংশ, সে কথাও বলতে ভুলে যাননি তিনি। সকলকে বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ‘গোর্খা ভাই-বোনেদের’ বলিদানের কথা। শুধু তাই নয়, তাঁদের এই বলিদান বৃথা যাবে না, সে কথাও স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন তিনি। এক কথায় গোর্খাবাসীকে পাঠানো ক্রিসমাসের শুভেচ্ছা বার্তার মাধ্যমে, গোর্খাল্যান্ড নিয়ে পাহাড়ের মানুষের কাছে তাঁর ভাবনাকে আবারও পরিষ্কার করে দিলেন তিনি।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news