Breaking News
Home / TRENDING / আক্রান্ত মুকুল, মমতাকে তোপ বিজয়বর্গীয়র

আক্রান্ত মুকুল, মমতাকে তোপ বিজয়বর্গীয়র

নিজস্ব সংবাদদাতা :

মুকুল রায়ের ওপর আক্রমণের ঘটনায় বেজায় ক্ষুব্ধ কৈলাস বিজয়বর্গীয়। বিজেপির এই সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মোদি-অমিত শাহ ঘনিষ্ঠ এই নেতা এতটাই চটেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচ্ছন্ন হুমকি দিতেও পিছপা হননি তিনি। শণিবার নয়াদিল্লিতে কৈলাস বলেছেন, “তৃণমূল যেন মনে রাখে যে ওরা আছেন শুধু একটা রাজ্যে আর আমরা গোটা দেশে। ওদের কর্মী সংখ্যার চেয়ে আমাদের কর্মী সংখ্যা ঢের বেশি!”
একই সঙ্গে তাঁর আক্ষেপ, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই।” সেদিন পুলিশের সামনেই মুকুল রায়ের উপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। আর পুলিশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে। সেদিনের ঘটনার এমনই বিবরণ দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কৈলাসও এদিন পুলিশি নিষ্ক্রিয়তার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, “আমি সংবাদমাধ্যমের ফুটেজ দেখে অবাক হলাম!” তিনি এই ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি। সামনেই পঞ্চায়েত নির্বাচন। কেন্দ্রীয় বাহিনী পাওয়া নেতার যদি নিরাপত্তা না থাকে, তাহলে নিচু তলার কর্মীদের নিরাপত্তার অবস্থা কী হতে পারে! বিজয়বর্গীয় জানান, এই বিষয়ে তিনি চিন্তিত। তবে চিন্তিত হলেও তিনি যে আতঙ্কিত নন, সে কথাও বোঝাতে কসুর করেননি। বলেছেন,” তৃণমূল এমন হামলা করে বিজেপিকে রুখতে গেলে ভুল করবে।” আমতার আক্রমণ কাণ্ডে মমতার কাছে বিজয়বর্গীয়র বার্তা, “তৃনমুলকে বলছি ক্যাডার দিয়ে আমাদের আটকাবেন না।”

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *