চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ফিডিং বোতল এর মধ্যে দিয়েই প্রতিদিন বাচ্চার শরীরে ঢুকছে মাইক্রোপ্লাস্টিক (Microplastic)। সম্প্রতি একটি গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই গবেষণায় দেখা যায় মানুষ প্রতিদিন দেহের মধ্যে প্রবেশ করা বহু মাইক্রোপ্লাস্টিককে হজম করে নিতে সক্ষম। কিন্তু কিছু ছোট মাইক্রোপ্লাস্টিক এরপরও থেকে যায়, যে গুলি পরবর্তীতে মানবদেহের ক্ষতি করতে পারে। আয়ারল্যান্ডের গবেষকরা লক্ষ্য করেছেন, মূলত পলিপ্রোপাইড দিয়ে তৈরি ১০ রকমের ফিডিং বোতল ও নানান ধরনের প্লাস্টিক জাত দ্রব্য থেকে মাইক্রোপ্লাস্টিক নির্গত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’-এর নির্দেশ মতনই জীবানুমুক্ত করণের সমস্ত পদ্ধতি অনুসরণ করা হয়।
২১ দিনের এই গবেষণায় গবেষকরা দেখতে পান লিটার পিছু এই বোতল গুলি থেকে ১.৩ থেকে ১৬.২ মিলিয়ন মাইক্রোপ্লাস্টিক নির্গত হয়েছে। অনুমান অনুযায়ী জন্মের প্রথম ১২ মাসের মধ্যেই একটি শিশুর দেহে ১.৬ মিলিয়ন মাইক্রোপ্লাস্টিক প্রতিদিন প্রবেশ করে। ট্রিনিটি কলেজ অফ ডাবলিনের এক সদস্য জানান “আমরা যতটা সম্ভব চেষ্টা করছি সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে মানুষকে সচেতন করার জন্য। এটি একটি এমন গবেষণার ক্ষেত্র যেখানে আমরা এই মুহূর্তে সক্রিয়ভাবে গবেষণার কাজ চালিয়ে যাচ্ছি”। যদিও তাঁরা জানিয়েছেন, কিছু পদক্ষেপ গ্রহণ করলে এই সমস্যার হাত থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যেতে পারে। গরম জলের পরিবর্তে ঠান্ডা জীবাণুমুক্ত জলে বোতল ধোয়া এবং দুধ প্রস্তুত করার সময় প্লাস্টিকহীন সম্পূর্ণ অন্য একটি পাত্রের ব্যবহার করা। আর এই ছোট ছোট পদক্ষেপগুলি আমাদেরকে বড় বিপদের হাত থেকে রক্ষা করতে পারে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news