Breaking News
Home / TRENDING / মর্মান্তিক! একদিনে বাজ পড়ে মৃত ৩২

মর্মান্তিক! একদিনে বাজ পড়ে মৃত ৩২

ওয়েব ডেস্ক:

একদিনে বাজ পড়ে মারা গেলেন ৩২ জন। মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বিহারে। এমনিতে সাম্প্রতিককালে ভারতে বাজ পড়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। বাজ পড়ার পরিমাণ বেড়ে গিয়েছে কয়েক গুণ। যা নিয়ে চিন্তিত পরিবেশবিদরা। এবার প্রকৃতির সেই খেলায় চলে গেল ৩২টি প্রাণ। মৃতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। গোটা বিহার রাজ্য জুড়ে গত মঙ্গলবার বাজ পড়েছে নিরন্তর। এই ঘটনায় ৩২ জনের মৃত্যুর পাশাপাশি আহত বহু। তাঁদের কারো কারো অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসাধীন।

রাজ্যের জামুইতে ৮ জনের মৃত্যু হয়েছে, ঔরঙ্গাবাদে মৃত্যু হয়েছে ৭ জনের, বাঁকায় মৃত্যু হয়েছে ৫ জনের। এছাড়া ভাগলপুর ও রোহতাস জেলায় ৩ জন করে ব্যক্তির মৃত্যু হয়েছে। নালন্দায় ২ জনের মৃত্যু হয়েছে। গয়া, মুঙ্গের, কাটিহার, আরারিয়ায় ১ জন করে ব্যক্তির মৃত্যু হয়েছে।

এই ঘটনায় বিহার সরকার পাশে দাঁড়িয়েছে। মৃতের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *