Breaking News
Home / TRENDING / ‘আগের সরকার মিথ্যে বলেছে’, পাক মাটিতে জঙ্গি কার্যকলাপের কথা স্বীকার করলেন ইমরান

‘আগের সরকার মিথ্যে বলেছে’, পাক মাটিতে জঙ্গি কার্যকলাপের কথা স্বীকার করলেন ইমরান

ওয়েব ডেস্ক:

খোদ পাক প্রধানমন্ত্রী বললেন, সে দেশে জঙ্গি কার্যকলাপ নিয়ে এতদিন ধরে মিথ্যে কথা বলে এসেছে পাক সরকার। এমনকী পাকিস্তানে যে বহু জঙ্গি ঘাঁটি রয়েছে তাও জানালেন ইমরান খান। ওয়াশিংটন ডিসিতে বসে সোজাসাপ্টা স্বীকারোক্তি ইমরানের, “১৫ বছর ধরে মিথ্যা বলেছে আগের পাক সরকার। পাকিস্তানের মাটিতে সক্রিয় ৪০ জঙ্গি সংগঠন।”

এদিন ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হলে বসে ইমরান খান বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধে হাত মিলিয়েছিল পাকিস্তান। ৯/১১-র সঙ্গে পাকিস্তানের লেনদেন ছিল না। আল-কায়দা আফগানিস্থানের। পাকিস্তানে কোনও তালিবান জঙ্গি ছিল না। কিন্তু আমরা মার্কিন যুদ্ধে যোগ দিই। এদিকে দুর্ভাগ্যবশত যখন পরিস্থিতি উল্টোদিকে ঘুরে যায়, তখন সরকারের দোষ যে, আমরা আমেরিকাকে আসল সত্যিটা বলিনি।” পাক মাটি যে জঙ্গিদের মুক্তাঞ্চল এদিন কার্যত তা মেনে নিলেন ইমরান খান। বলেন, আগের পাক সরকার প্রকৃত পরিস্থিতি গোপন করে গিয়েছে।

পাক প্রধানমন্ত্রী নিজেই জানান, “পাকিস্তানের মাটিতে ৪০টি বিভিন্ন জঙ্গি সংগঠন সেইসময় সক্রিয় ছিল। এমন একটা সময়ের মধ্যে দিয়ে তখন পাকিস্তান যাচ্ছিল যে, আমরা নিজেরা বেঁচে থাকব কিনা, তা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। ফলে আফগানিস্তানে যুদ্ধ জয়ের জন্য যে সময় মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের কাছ থেকে আরও বেশি সহযোগিতা আশা করছিল, সেই সময় পাকিস্তান নিজেই নিজের অস্তিত্বরক্ষার জন্য লড়ছিল।”

উল্লেখ্য, পাকিস্তানের মাটিতে জঙ্গি কার্যকলাপ নিয়ে বার বার অভিযোগ করেছে ভারত। কিন্তু পাকিস্তান সব সময়ই এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু আমেরিকায় বসে ইমরান খানের আগের পাক সরকারের দিকে অভিযোগের আঙুল তোলা আখেরে ভারতের দাবিকেই স্বীকৃতি দিল বলে মনে করছে কূটনৈতিক মহল।

এদিন এইসঙ্গে ইমরান দাবি করেন, তিনি ও তাঁর সরকার পাক মাটিকে জঙ্গি কার্যকলাপ মুক্ত করতে চান। বলেন, “অনেকখানি কাজ হয়েছে। বাকিটাও হবে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। পাকিস্তানের মানুষ ও সেনা আমার সঙ্গে আছে। যদিও কাজটা মোটেই সোজা নয়। কারণ আফগানিস্থানের পরিস্থিতি খুবই জটিল।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *