Breaking News
Home / TRENDING / বলরামপুরে বিজেপির ডাকা বনধে ব্যাপক সাড়া

বলরামপুরে বিজেপির ডাকা বনধে ব্যাপক সাড়া

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া:
দলীয় কর্মী খুনের প্রতিবাদে জেলা বিজেপির ডাকা বনধে ব্যাপক সাড়া পড়েছে বলরামপুরে। বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে বনধ শুরু হয়েছে । ১২ ঘন্টার এই বনধে যাত্রীবাহী বাস, ছোট গাড়ি ও রেলকে ছাড় দেওয়া হয়েছে। সকাল থেকেই স্তব্ধ গোটা বলরামপুর শহর সহ এলাকা। পুরুলিয়া টাটা ৩২ নম্বর জাতীয় সড়কে সকাল থেকে আটকে বহু পণ্যবাহী লরি ও ট্রাক। প্রসঙ্গত, মঙ্গলবার রাত্রে বলরামপুরের সুপুরডিহি গ্রামে বিজেপির যুব কর্মী ত্রিলোচন মাহাতোকে খুন করে গাছে ঝুলিয়ে দেয় দুষ্কৃতীরা। খুন হওয়া ওই বিজেপি কর্মীর গায়ে পরে থাকা জামার ওপর হুমকি পোস্টার লেখা উদ্ধার হয়। এই ঘটনায় বুধবার চাঞ্চল্য তৈরি হয় বলরামপুর সহ গোটা পুরুলিয়া জেলায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *