Breaking News
Home / TRENDING / গঙ্গা অ্যাকশন প্ল্যান্টের জলাশয় নিয়ে বিবাদ, কোন্নগরে বিক্ষোভ স্থানীয়দের

গঙ্গা অ্যাকশন প্ল্যান্টের জলাশয় নিয়ে বিবাদ, কোন্নগরে বিক্ষোভ স্থানীয়দের

নিজস্ব সংবাদদাতা:

গঙ্গার জলকে পরিশোধন করে পানীয় জলের রূপ দিতে গঙ্গা এ্যাকশন প্ল্যান্টের কাজ শুরু হয়েছিল ২০০৫ সালে। প্ল্যান্টের জন্য বেশ কয়েকটি জলাশয় তৈরি হলেও পরবর্তীকালে সেই কাজ বন্ধ হয়ে যায়। তবে সেই জলাশয়েই এলাকার বেশকিছু পরিবার মাছ চাষ শুরু করে। হঠাৎ সেই জলাশয়গুলি কিছু বহিরাগত মানুষ নিজেদের হেফাজতে নিতে এলে ক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষ। বহিরাগতদের হটিয়ে দিয়ে তাঁরা পোস্টার-প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন এদিন।

এই ঘটনায় বুধবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উত্তরপাড়া থানার কোন্নগর কানাইপুর গঙ্গা অ্যাকশন প্ল্যান্ট চত্ত্বরে। স্থানীয়দের প্রশ্ন, যে জলাশয়গুলিতে এতদিন ধরে মাছ চাষ করে তাঁদের রুজি-রোজগার চলছিল, হঠাৎ করে তাঁদেরকে না জানিয়ে সেই জলাশয়গুলি অন্য কাউকে কী করে ইজারা দিল কোন্নগর পঞ্চায়েত। আপাতত তাঁরা জলাশয়ের দাবি ছাড়বেন না বলে জানিয়ে দেন এলাকার মানুষ। একাধিক দাবিতে জলাশয়ের সামনে বিক্ষোভ দেখান তাঁরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

One comment

  1. SP Hooghly Rural

    The place is not our Hooghly Rural Police District Jurisdiction.It falls under Chandannagar Police Commissionerate jurisdiction.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *