Breaking News
Home / TRENDING / বাবরি ধ্বংস মামলায় রায়দানকারী বিচারককে নিরাপত্তা দিতে নারাজ সুপ্রিম কোর্ট, বিপাকে এস কে যাদব

বাবরি ধ্বংস মামলায় রায়দানকারী বিচারককে নিরাপত্তা দিতে নারাজ সুপ্রিম কোর্ট, বিপাকে এস কে যাদব

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বাবরি ধ্বংস মামলায় (Babri Case) রায়দানকারী বিচারককে নিরাপত্তা দিতে নারাজ সুপ্রিম কোর্ট। এই মর্মে বিচারক এস কে জাদবের (SK Jadav) নিরাপত্তার আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। বুধবার সকালে বিশেষ বিচারক জাদবের আর্জির শুনানিতে শীর্ষ আদালত সাফ জানিয়েছে, সেপ্টেম্বরের ৩০ তারিখ আবেদনকারীর দেওয়া পত্রে উল্লেখিত বিষয়টি নিয়ে বিবেচনা করার পর আদালত মনে করে না যে আবেদনকারীর নিরপটা আরও বাড়ানোর কোনও প্রয়োজন আছে। উল্লেখ্য, নিজের কর্মজীবনের শেষদিন বাবরি মসজিদ ধ্বংস মামলায় রায়দান করেন স্পেশ্যাল কোর্টের বিচারক এস কে জাদব।

উল্লেখ্য, প্রায় ২৮ বার বিচার প্রক্রিয়ার পর সেপ্টেম্বরের ৩০ তারিখ বাবরি ধ্বংস মামলায় রায়দান করে লখনউের বিশেষ সিবিআই আদালত। প্রাক্তন উপপ্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানী, মুরলী মনোহর যোশী, উমা ভারতী, কল্যান সিং-সহ ৩২ জন অভিযুক্তকে বেকসুর খালাস করে দিয়ে জানায়, ওই ঘটনা পূর্বপরিকল্পিত ছিল না।

প্রসঙ্গত, উল্লেখ্য, ২০১৭ সালে বাবরি মসজিদ ধ্বংসের মামলার শুনানি ২ বছরের মধ্যে শেষ করে রায় দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রতিদিন শুনানিও শুরু করতে নির্দেশ দেয়। এরপর সিবিআই (CBI) আদালতকে আগস্ট মাসেই এই মামলার রায় দিতে নির্দেশ দিয় সুপ্রিম কোর্ট। কিন্তু সেইসময় আরও এক মাস সময় চেয়েছিলেন সিবিআই আদালতের বিচারক। এরপর চলতি মাসের শুরুতে ৩২ জন অভিযুক্তের জবাববন্দি রেকর্ড করা হয়। অবশেষে সেই মামলার রায়দান হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *