Breaking News
Home / TRENDING / মোবাইলে নূন্যতম ব্যালেন্স থাকলে পরিষেবা বন্ধ নয়

মোবাইলে নূন্যতম ব্যালেন্স থাকলে পরিষেবা বন্ধ নয়

ওয়েব ডেস্ক:

মোবাইলে নূন্যতম ব্যালেন্স থাকলে আর ভ্যালিডিটির দোহাই দিয়ে পরিষেবা বন্ধ করতে পারবে না সংস্থা। এবার এমনই নির্দেশ দিল ট্রাই। মোবাইলে যথেষ্ট টাকা থাকলেও ন্যূনতম মাসুল ভরানোর এসএমএস পাঠাচ্ছে এয়ারটেল, ভোডাফোন-আইডিয়ার মতো মোবাইল সংস্থা। সেখানে জানানো হচ্ছে মাসুল না ভরলে পরিষেবা বন্ধ করে দেওয়া হবে! দীর্ঘদিন ধরে এমনটাই অভিযোগ বহু মোবাইল গ্রাহকের। এই অভিযোগ খতিয়ে দেখে টেলিকম নিয়ন্ত্রক দফতর ট্রাইয়ের নির্দেশ, প্রিপেড মোবাইলের সিমে ন্যূনতম টাকা ভরা থাকলে সময়সীমা শেষ হলেও পরিষেবা বন্ধ করা যাবে না। বরং গ্রাহককে তিন দিনের মধ্যে মোবাইল অ্যাকাউন্টের সমস্ত তথ্য স্পষ্ট ভাবে জানাতে হবে।

সম্প্রতি এয়ারটেল, ভোডাফোন-আইডিয়ার মতো সংস্থা ২৮ দিনের পরিষেবার জন্য ন্যূনতম ৩৫ টাকার মাসুল চালু করেছে। মঙ্গলবার চার সংস্থাকে চিঠি পাঠিয়ে ট্রাই জানিয়ে দিয়েছে, তিন দিনের মধ্যে গ্রাহকদের এসএমএস মারফত জানাতে হবে তাঁদের চালু প্রকল্পের সময়সীমার শেষ তারিখ কত। সেই সঙ্গে ন্যূনতম রিচার্জ প্ল্যান-সহ বাজারে চালু প্রকল্প বাছার উপায়ও জানাতে হবে গ্রাহককে। সেটাও মোবাইলে থাকা প্রিপেড অ্যাকাউন্টের ব্যালান্স ব্যবহার করে। অতএব এবার থেকে কারও অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স থাকলে সময়সীমা শেষ হলেও পরিষেবা বন্ধ করা যাবে না। এই মর্মে ইতিমধ্যে ট্রাই বিভিন্ন টেলিকম সংস্থাগুলিকে চিঠি পাঠিয়ে দিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *