প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া:
বৃহস্পতিবার বাঁকুড়া ব্লক ১ এর জগদল্লা ২ নং অঞ্চলের, ঝরিয়া গ্রামের প্রশান্ত গরাইকে মারধর করে কিছু দুষ্কৃতী। বিজেপির দুষ্কৃতীরা মারধর করেছে এই অভিযোগ করে গতকালই বাঁকুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূল।বাঁকুড়া সদরের বিধায়ক শম্পা দরিপা জানান,বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাঁকুড়া সদরের পোয়াবাগান এলাকায় একটি কর্মী সভা ছিল। দিলীপবাবু বাঁকুড়া শহরে আসার পরই বিজেপির দুষ্কৃতীরা তৃণমূলের বুথ সভাপতি প্রশান্ত ঘোষকে পোয়াবাগান সংলগ্ন এলাকায় নৃসংশ ভাবে মারধর করে।প্রশান্তবাবু সেই সময় সাইকেলে ছিল ।তাঁর মাথায় এবং হাতে আঘাত লাগে, তাঁকে বাঁকুড়া সন্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।এই অভিযোগের বিরুদ্ধে বিজেপির জেলা সভাপতি বিবেকানন্দ পাত্রর বক্তব্য, কারা সন্ত্রাস করছে পশ্চিমবঙ্গের মানুষ এইবার মনোনয়নের সময় বুঝতে পেরেছে।বিজেপির বিরুদ্ধে এইরকম অভিযোগের কারণ, মনোনয়ন যাঁরা করতে পেরেছে তাঁরা যাতে ভোটে লড়তে না পারে সেজন্যই বিজেপিকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে। এটাই পরিকল্পিত ভাবে করছে তৃণমূল । এই কাজে পুলিশ আসলে তৃণমূলের দোসর। বিবেকানন্দবাবু আরও বলেন, তৃণমূলের ১৪-১৫ টি গোষ্ঠী আছে এক একটি জায়গায়।এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news