Breaking News
Home / TRENDING / বিধানসভায় দিল্লির সেমিফাইনাল! নজর তেলেঙ্গানায় বেশি

বিধানসভায় দিল্লির সেমিফাইনাল! নজর তেলেঙ্গানায় বেশি

নিজস্ব সংবাদদাতা:

সবে শেষ হয়েছে ২০১৯-এর সেমিফাইনাল। কে কেমন স্কোর করে এগিয়ে থাকল বা পিছিয়ে গেল তাই নিয়ে শুরু হয়ে গেছে জোর জল্পনা। যেহেতু পাঁচ রাজ্যের বিধানসভার ফল দেখে বোঝা যাবে ১৯-এর জল কোন দিকে গড়াচ্ছে।  ১১ ডিসেম্বর যে পাঁচ রাজ্যের ফলফল প্রকাশিত হবে। একটি বুথ ফেরত সমীক্ষা বলছে—রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে সংখ্যাগরিষ্ঠতা পাবে না গেরুয়া শিবির। পাশাপাশি মিজোরামে উচ্ছেদ হবে কংগ্রেস। এইসঙ্গে তেলেঙ্গানা যাবে কেসিআর-এর দখলে।

সমীক্ষা অনুযায়ী তেলেঙ্গানায় ধাক্কা খেতে চলেছে কংগ্রেস-টিডিপি জোট। ক্ষমতা ধরে রাখবেন চন্দ্রশেখর রাও। প্রতিটি সমীক্ষাতেই জয়জয়কার টিআরএসের। ১১৯টি আসনের তেলেঙ্গানায় বিধানসভার ম্যাজিক ফিগার ৬০। ইন্ডিয়া টুডে মাই অ্যাক্সিসের সমীক্ষা বলছে— টিআরএস পাবে ৭৯ থেকে ৯১টি আসন। কংগ্রেস পাবে ২১ থেকে ৩৩ টি। বিজেপি ১ থেকে ৩। অন্যান্য ৪ থেকে ৭।

পাঁচ রাজ্যের দিকে সারা দেশের নজর থাকলেও বাড়তি দৃষ্টি রয়েছে তেলেঙ্গানার দিকে। কারণ কী? রাজ্যের জন্মলগ্ন থেকেই কেসিআর মুখ্যমন্ত্রী। চার বছরের  মাথায় বিধানসভা ভেঙে রাজ্যে অকাল ভোট ডেকে আনলেন কেসিআর। না হলে লোকসভার সময় তেলেঙ্গানায় ভোট হত। অনেকে বলছেন কেসিআর-এর জনপ্রিয়তা পড়তির দিকে। তাই তড়িঘড়ি নিজের জনপ্রিয়তা কষ্ঠিপাথরে যাচাই করে নিতে চেয়েছেন তিনি। অন্য একটি অংশ মনে করে লোকসভায় সর্বভারতীয় এজেন্ডার সঙ্গে  রাজ্যের এজেন্ডাকে গুলিয়ে ফেলতে রাজি নয় কেসিআর। তাই অকাল ভোট। তাছাড়া তেলেঙ্গানায় কেসিআরকে রুখতে কংগ্রেস জোট করেছে। ফলে এটা জোটেরও বড় পরীক্ষা।

লোকসভা ভোটে বিজেপিকে সরাতে অনেকদিন ধরেই  জোটের সলতে পাকানোর কাজ চলছে। তেলেঙ্গানায় তারই অ্যাসিড টেস্ট। কর্ণাটকে কংগ্রেসের হাত ধরে কুমারস্বামী সরকার গড়েছে। জোট নিয়ে তাঁকে কম হেনস্থা হতে হচ্ছে না। তা সত্ত্বেও জোট গড়ার প্রক্রিয়া অব্যাহত আছে। কারণ একার চেষ্টায় লোকসভা ভোটে বিজেপি রোখা যে সম্ভব নয়, তা ভালোই জানে বাকিরা। তাই এখন দিল্লির রাজনীতিতে জোট গড়ার প্রাক্রিয়া জোরদার। তেলেঙ্গানায় যদি জোট ধাক্কা খায়, তাহলে আগামীদিনে জোটের কারিগরদের উদ্যোগ কোন খাতে বইবে তা বলা মুশকিল।

বুথ ফেরত সমীক্ষা বলছে মোদী হালে পানি পাবেন না। কংগ্রেস কোথাও কোথাও ভালো ফল করবে। তবে ৫ রাজ্যের ফল যাই হোক, মোদী হাওয়া যে পুরোপুরি গতি হারায়নি তা অতীতের ভোটচিত্র দেখেই বলা যায়। অতএব দিলির মসনদ দখলের সেমিফাইনালের রিপোর্ট কার্ডের দিকে নজর গোটা দেশের। বাড়তি নজর তেলেঙ্গানায়।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *