Breaking News
Home / TRENDING / নতুন ও পুরনো তৃণমূলে দ্বন্দ! ব্যাডমিন্টন খেলা নিয়ে ধুন্ধুমার উল্টোডাঙায়

নতুন ও পুরনো তৃণমূলে দ্বন্দ! ব্যাডমিন্টন খেলা নিয়ে ধুন্ধুমার উল্টোডাঙায়

ওয়েব ডেস্ক:

ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রকাশ্যে এল শাসক দলের গোষ্ঠীদ্বন্দ। যে ঘটনায় ধুন্ধুমার হল উল্টোডাঙার মুচিবাজারে। এমনকী পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হল গোটা এলাকা। দীর্ঘক্ষণ ভাঙচুর চলে স্থানীয় এক দুষ্কৃতীর দোকান ও অনুষ্ঠান বাড়িতে। এই ঘটনায় প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ ছিল উল্টোডাঙা মেইন রোড। পরে উল্টোডাঙা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।  পরে ঘটনাস্থলে এসে বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী সাধন পান্ডে।

ঘটনার সূত্রপাত শুক্রবার গভীর রাতে। মুচিবাজারে একটি মাঠে ব্যাডমিন্টন খেলছিলেন স্থানীয় কয়েকজন যুবকরা। ওই এলাকারই দুষ্কৃতী হাবা ও তার ২ সঙ্গী যুবকদের খেলা বন্ধ করতে বলে। এই নিয়ে ২ পক্ষের বচসা শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এরপর মারধর করা হয় স্থানীয়দের। রাতেই উল্টোডাঙা থানায় অভিযোগ জানান স্থানীয়রা। সকালে হাবার ২ সহযোগীকে গ্রেফতারও করে পুলিস। যদিও হাবা গ্রেফতার হয়নি।

এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। উত্তেজনা বাড়তে থাকে। হাবাকে গ্রেফতারির দাবিতে শুরু হয় উল্টোডাঙা মেইন রোড অবরোধ। এরই মধ্যে একদল স্থানীয় হাবা ও হাবার অনুগামীদের বাড়ি ভাঙচুর করে। ভাঙচুর হয় হাবার অনুষ্ঠানবাড়িতেও।

এরপর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী সাধন পান্ডে। তাঁকে ঘিরেও চলে বিক্ষোভ। যদিও মন্ত্রীর দাবি, বিক্ষোভ হয়নি। স্থানীয়রা অভিযোগ জানাচ্ছিলেন। তাঁর দাবি, পুরনো ও নতুন তৃণমূলের দ্বন্দেই এই ঘটনা। এলাকাবাসীকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর অনিন্দ্য রাউত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *