চ্যানেল হিন্দুস্তান ব্যুরো
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে লড়াই করার জন্য দু’জন মহিলা সাংসদের নাম দিল্লিতে পাঠিয়েছে রাজ্য বিজেপি।
বিজেপির হেস্টিংসের রাজ্য দফতরের অন্দর মহলে এমনটাই খবর।
মোট পাঁচটি নামের শেষ দুটি নাম দুই সাংসদ দেবশ্রী চৌধুরী ও লকেট চট্টোপাধ্যায়ের বলেই বিজেপি সূত্রের খবর।
প্রত্যাশিত ভাবেই এই বিষয়ে প্রকাশ্যে কেউ মুখ খোলেন নি। লকেট চট্টোপাধ্যায় ইতিমধ্যেই বিধানসভায় লড়াই করে হেরেছেন। পরাজয়ে যতোই খেলাচ্ছলে মেনে নেওয়ার মনোভাব দেখানো হোক না কেন, রাজনৈতিক কেরিয়ারে যে একটা দাগ পড়ে তা নিয়ে সংশ্লিষ্ট কেউ দ্বিমত পোষণ করেন না।
দেবশ্রীও কেন মমতার বিরুদ্ধে লড়ার মতো বড় ঝুঁকি নেবেন সেই নিয়েও প্রশ্ন রয়েছে।
তবে শেষ পর্যন্ত দিল্লির নির্দেশ পেলে আলাদা কথা। অন্যথায় দিলীপ-শুভেন্দুদের তৈরি তালিকায় শহীদ পরিবারের সদস্য ও প্রিয়াঙ্কা টেবরিওয়ালের নাম তো রয়েছেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news