বড় নেতারা কেউ ‘শহীদ’ হতে চাইছেন না, তাই কি এখন ভাসানো হচ্ছে শহীদ পরিবার তত্ত্ব?
মমতার বিরুদ্ধে বিজেপির শহীদ পরিবারের কোনো সদস্য কে প্রার্থী করা নিয়ে যে জল্পনা শুরু হয়েছে সেই প্রসঙ্গে বিজেপির একাংশ এই প্রশ্ন তুলছে।
জনৈক অভিষেক মুখোপাধ্যায়ের একটি টুইট থেকে প্রথম এই শহীদ পরিবার জল্পনার ঊদ্ভব। তারপর প্রাক্তন রাজ্যপাল, রাজ্য বিজেপির একদা সভাপতি ও বর্তমান রাজ্য বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীর ‘কড়া সমালোচক তথাগত রায় অভিষেকের পোস্টটি রিটুইট করার ফলে অন্য মাত্রা নিয়েছে এই শহীদ পরিবারের জল্পনা।
ব্যক্তিগত কথোপকথন ক্ষোভে ফেটে পড়ছেন অনেকেই। তাঁদের বক্তব্য রাজনৈতিক ‘ছেলেখেলা’ করে ১৭১ জনের প্রান গেছে। এবার ‘মুখেমারি পালোয়ান’ নেতারা শহীদ পরিবার কে সামনে এনে নিজেদের মুখরক্ষা করতে চাইছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news