আমি ষড়যন্ত্রের শিকার।
নন্দীগ্রামে নিজের বিতর্কিত পরাজয় কে এভাবেই ব্যখ্যা করলেন মুখ্যমন্ত্রী তথা ভবানীপুর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন চেতলার অহীন্দ্র মঞ্চের কর্মী সভায় মমতা তাঁর ক্ষোভ গোপন করেন নি। নাম না করে শুভেন্দু কে বিদ্রুপ করেছেন। বলেছেন, আলু আর আলুবখরা এক নয়।
সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, মদন মিত্র, ববি হাকিম, মালা রায়, কার্তিক বন্দ্যোপাধ্যায়দের উপস্থিতিতে মমতা এদিন সকলকে দায়িত্ব বুঝিয়ে দেন। বারবার করে মাথা ঠাণ্ডা রাখার কথা বলেন। প্ররোচনায় পা না দিতে বলার কথা বলেন।
কর্মীদের উদ্দেশে নেত্রী বলেন,’ ভাববেন না দিদি লড়ছে বলে নিশ্চিন্তে থাকলেও চলবে। ওরা (বিজেপি) ষড়যন্ত্র করবে। এটা মাথায় রাখবেন।’
এদিন মমতা যখন কর্মীসভা করছেন, তখনও বিজেপির প্রার্থী নির্বাচন চলছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news