Breaking News
Home / TRENDING / এক সপ্তাহের মধ্যে রাজীব কুমারের জবাব তলব করল সুপ্রিম কোর্ট

এক সপ্তাহের মধ্যে রাজীব কুমারের জবাব তলব করল সুপ্রিম কোর্ট

নীল রায়

আগামী সাত দিনের মধ্যে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের জবাব তলব করল সুপ্রিম কোর্ট। সম্প্রতি রাজীব কুমারকে গ্রেফতারির নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানায় সিবিআই। সোমবার এই বিষয়ের শুনানিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, “প্রয়োজনে গ্রেফতারির নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে”। বিচারপতি রঞ্জন গগৈয়ের এই মন্তব্যের পর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এক সপ্তাহ পরে সোমবার আবার এই মামলার পরবর্তী শুনানি হবে। পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি (সিআইডি) রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করার জন্য আগেই সুপ্রিম কোর্টের কাছে অনুমতি চেয়েছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অভিযোগ ছিল, রাজীব কুমারের সঙ্গে তদন্তকারী অফিসাররা কথা বলেছেন, কোনওবারই তিনি সত্যি কথা বলেননি। বার বার প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। আদালত বলেছে, সিবিআই স্টেটাস রিপোর্টের মাধ্যমে যা চেয়েছে তা যেন হলফনামা আকারে আদালতে পেশ করে। তার পর তা দেখে রাজ্য এক সপ্তাহের মধ্যে তাদের হলফনামা পেশ করবে। সেই সময় রাজীব কুমারকে পেশ হতে হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *