Breaking News
Home / TRENDING / মমতা ঘনিষ্ঠ ভারতীর ইস্তফাপত্র ডিজিকে, যেতে চাইলে যাক, বলছে নবান্ন

মমতা ঘনিষ্ঠ ভারতীর ইস্তফাপত্র ডিজিকে, যেতে চাইলে যাক, বলছে নবান্ন

নীল বণিক :

এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ইস্তফা চেয়ে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি ভারতী ঘোষ। একাধারে মমতা ঘনিষ্ঠ ও মুকুলের সঙ্গে ভালো সম্পর্ক রাখা ভারতীর এই পদক্ষেপ শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক মহলেও চাঞ্চল্য তৈরি করেছে। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের এসপির পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপর তাঁকে রাজ্য পুলিশের কম্যান্ডান্ট পদে বসান হয়। কম গুরুত্বপূর্ণ এই দায়িত্ব নেওয়ার আগেই ৯০ দিনের ছুটিতে চলে যান ভারতী। আর তারপরেই তাঁর এই পত্রবোমা। রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে ভারতী ঘোষ জানিয়েছেন, বর্তমান পদে যোগ দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। ৯০ দিন বাদে ছুটি কাটিয়ে রাজ্য পুলিশের কমান্ডান্ট পদে বসা তাঁর পক্ষে সম্ভব নয়। তাই তিনি রাজ্য পুলিশ থেকে অব্যাহতি চাইছেন বলে চিঠিতে লিখেছেন ভারতী।
অন্যদিকে প্রশাসনিক সুত্রের খবর, ভারতী ঘোষ অনুমতি ছাড়া ৯০ দিন ছুটি নিতে পারেন না। তাই তিনি যদি ইস্তফা দিতে চান তাহলে তার ইস্তফা গ্রহন করবে নবান্ন। এমনকি নবান্ন সূত্রেরও খবর তাঁর ৯০ দিনের ছুটি মানবে না রাজ্য পুলিশ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *