Breaking News
Home / TRENDING / ব্রাজিলে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার ট্রায়ালে এক যুবকের মৃত্যু

ব্রাজিলে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার ট্রায়ালে এক যুবকের মৃত্যু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

টিকার ট্রায়াল’ চলাকালীন মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে ব্রাজিলে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকা (Oxford AstraZeneca) টিকার ট্রায়াল’ চলাকালীন। মনে করা হচ্ছে টিকার ওভারডোজ এর কারণেই মৃত্যু হয়েছে ওই যুবকের। তবে ট্রায়াল পর্ব চলাকালীন যুবকের অস্বাভাবিক মৃত্যু বড়সড় ধাক্কা সম্মুখীন করেছে ব্রিটিশ সুইডিশ ফার্ম গুলিকে। প্রসঙ্গত ব্রাজিলের সাও পাওলোতে অ্যাস্ট্রোজেনেকা তৃতীয় পর্বের শুরু করেছে, প্রায় কয়েক হাজার মানুষকে টিকার ডোজ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার দেশের বাইরে ব্রাজিলে গত তিন মাস ধরে অক্সফোর্ডের টিকার ক্লিনিকাল ট্রায়াল শুরু করা হয়েছিল। তবে পরীক্ষা চালু হওয়ার পর থেকে কোনও সমস্যারই সৃষ্টি হয়নি, এটাই এরই মাঝে হঠাৎ ওই যুবকের অস্বাভাবিক মৃত্যুর সকলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যদিও ব্রাজিল সরকারের তরফ থেকে জানানো হয়েছে কি কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে খতিয়ে তদন্ত করা হচ্ছে।

গত মাসেই অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার টিকায় এক যুবকের অসুস্থ হয়ে পরার ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছিল। এইটি কারো উপরে বিশ্ববাসীর বেশি আস্থা থাকবার কারণেই এই গলদ সকলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এরইমধ্যে জানা গেছে টিকার ইনজেকশন নেওয়ার পর এক মহিলার শরীরে হঠাৎই কিছু অজানা উপসর্গ দেখা দিয়েছে আর এই কারণে উদ্বেগ আরো বেড়েছে। ব্রিটিশ সুইডিশ ফার্ম জানিয়েছে মহিলাটির স্নায়ু রোগ ধরা পড়েছে সম্ভবত ট্রান্সভার্স মায়েলিটিস রোগে আক্রান্ত হয়েছেন তিনি। তবে অক্সফোর্ডের এক ভাইরোলজিস্ট দাবি করেছিলেন এই ধরনের স্নায়বিক রোগ এর ফলে মস্তিষ্কে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়, এমনকি রোগীর প্যারালাইসিস পর্যন্ত হতে পারে। আর এই ধরনের স্নায়বিক রোগ কোন টিকার ডোজ এর ফলে হওয়া সম্ভব নয়। তারা আরও জানিয়েছেন সম্ভবত ওই মহিলার দেহে আগে থেকেই কোন ক্রনিক উপসর্গ ছিল এই কারণেই হয়তো এমন হয়েছে।তবে এই উপসর্গের পেছনে অন্য কোনো কারণ রয়েছেকিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনার পর ফের নতুন করে পরীক্ষার কাজকর্ম শুরু হয়ে যায়, সেখানে হঠাৎই আবার এই ধরনের ঘটনা বড়োসড়ো সংকটের সম্মুখীন করেছে অ্যাস্ট্রোজেনেকাকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *