শিলিগুড়ি, ১৩ মে: ভাঙ্গরে নির্দল প্রার্থীর সমর্থনে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকারীরা মিছিল করে। সেই মিছিলে হামলা চালায় আরাবুল ও তার অনুগামীরা। মিছিলকে লক্ষ্য করে গুলির পাশাপাশি বোমা ছোঁড়া হয় বলেও অভিযোগ ওঠে। মৃত্যু হয় এক আন্দোলনকারীর। সেই রাতে বাড়ির পিছনের জঙ্গল থেকে পুলিশ গ্রেফতার করে আরাবুলকে। আরাবুলের এই গ্রেফতার হওয়াকে শুধুমাত্র আইওয়াশ বলেই মনে করছেন আন্দোলনকারীরা। এবার আন্দোলনকারীদের সঙ্গে রা তে রা মেলালেন শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য্য। অশোক বলেন, পঞ্চায়েত ভোটের আগে আরাবুলকে গ্রেফতার করিয়ে আইওয়াশ করিয়েছে মাত্র। না হলে ভাবমূর্তি নষ্ঠ হয়ে যাবে শাসক দলের। তিনি বলেন পরিকল্পনা করে আন্দোলনকারীকে হত্যা করা হয়েছে। এর আগেও অনেক ঘটনা ঘটিয়েছে। শাসক দলের শীর্ষ ও স্থানীয় অনেকেরই কাছের লোক হওয়ায় জেলের ভিতরে না থেকে জেলের বাইরে রয়েছে আরাবুল। মানুষকে ভয় দেখিয়ে খুন করে সমর্থন পাওয়া যায়না। আমরা চাই আরাবুলের ফাঁসি হোক।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news