ভাস্কর মান্না
কিছুদিন আগেই বিহারে আসন সমঝোতা চূড়ান্ত করেছে বিজেপি। এরই মধ্যে আবার বিজেপির অস্বস্তি বাড়াল উত্তরপ্রদেশের এনডিএর ছোট শরীক আপনা দল। বিজেপির বিরুদ্ধে যথাযোগ্য মর্যাদা না দেওয়ার দাবি তুলল তারাও। সমস্যা সমাধান না হলে তারা বিজেপির সঙ্গ ছাড়তেও রাজি। ফলে শরিক নিয়ে ফের বিজেপি সভাপতি অমিত শাহের কপালে চিন্তার ভাঁজ।
ঘটনার সূত্রপাত বুধবার উত্তরপ্রদেশের দেওরিয়ায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি মেডিকেল কলেজের ভিত্তি প্রতিষ্ঠান অনুষ্ঠানে নাম থাকা সত্ত্বেও অনুপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পটেল। কিন্তু আপনা দলের নেতা অনুরাগ পটেলের দাবি, “অনুপ্রিয়াকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়নি। তাই তিনি অনুষ্ঠানে যোগ দেননি । ” ফলে আপনা দল ও বিজেপির মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় রাজনৈতিক মহলে।
এর আগে অন্যতম শরিক টিআরএসের চন্দ্রশেখর রাও ও আরএলএসপি এর উপেন্দ্র কুশওয়াহা এনডিএ ছেড়েছেন। কয়েকদিন আগে এলএসপি ও আরজেডি বিহারে আসন সমঝোতা করেছে। এবার আপনা দলের এই অবস্থান নিয়ে যথেষ্ট চিন্তিত বিজেপি নেতৃত্ব। কারণ উত্তরপ্রদেশে আপনা দলের দুটি লোকসভা আসন থাকলেও বেশিরভাগ ওবিসি ভোটের দাবিদার তারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news