নিজস্ব সংবাদদাতা, ভাঙড়:
ভাঙড়ের জমি আন্দোলনের অন্যতম নেতা অলীক চক্রবর্তীর মুক্তির দাবিতে বৃহস্পতিবার রাত থেকেই মশাল মিছিল করে জমি কমিটির সদস্যরা। শুক্রবার সকালেও অবরোধ অব্যাহত রয়েছে। হাড়োয়া রোডের একাধিক জায়গায় বাঁশ, ইট, কাঠ ফেলে পথ অবরোধ করে জমি কমিটির সমর্থকেরা I এর পাশাপাশি বিকেলে জমি কমিটির তরফে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে । অন্যদিকে ভাঙড় সংহতি কমিটির ডাকে সোমবার মৌলালী থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে ভুবনেশ্বরের কলিঙ্গ হাসপাতালের সামনে থেকে অলীককে গ্রেফতার করে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও কাশিপুর থানার পুলিশ। দেশদ্রোহিতা, পুলিশের ওপর হামলা, সরকারী সম্পত্তি নষ্ট ও একাধিক অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news