Breaking News
Home / TRENDING / ‘আমাদেরও বাঁচার অধিকার আছে,’ ডুয়ার্সকন্যা ঘেরাও পোষ্যদের

‘আমাদেরও বাঁচার অধিকার আছে,’ ডুয়ার্সকন্যা ঘেরাও পোষ্যদের

 

নিজস্ব সংবাদদাতা

আলিপুরদুয়ার:-
জেলাশাসকের অফিস ডুয়ার্সকন্যা ঘিরে ফেলল ওরা, বিক্ষোভ দেখাল। কিন্তু যে গণতন্ত্রে মানুষ অবহেলিত, সেখানে ওদের দুঃখ-কষ্ট নিয়ে কে ভাববে! সে মনিবের যতোই প্রিয় হোক ওরা। অথচ ওরা আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশি। জীব বৈচিত্রের কারণে গুরুত্বপূর্ণ। তাছাড়া মানুষের প্রতিদিনের পাশে ওরাও থাকে।
ওরা কারা? ওরা এ বাড়ির ও বাড়ির পোষ্য। কেউ মিষ্টি আদুরে, কেউ বা দুর্দান্ত পাহারাদার। ওদের মনিবরা ভালোবাসায়, যত্ন আত্তিতে খামতি রাখে না। কিন্তু ওদের অসুখ করলেই যত বিপত্তি।ওদের জন্য যে কোনও হাসপাতাল নেই, নেই ডাক্তার। নেই রাজ্যেই পোষ্যেদের জীবনযাপন। যদিও২০১৪ সালে পৃথক জেলা হয়েছে আলিপুরদুয়ার। তারপর অনেক কিছু হয়েছে। যেমন, ৭ তলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যা। হয়েছে একাধিক ষ্টেডিয়াম ইত্যাদি ইত্যাদি। কিন্তু পোষ্যেদের জন্য আজও চিকিৎসা পরিকাঠামো গড়ে ওঠেনি।ওদের ভোটাধিকার নেই বলেই হয়তো! তাই ছোট্খাটো অসুখেই বিনা চিকিৎসায় মরতে হয় পোষ্যেদের।নিরুপায় মনিবরাও। কিন্তু যথেষ্ট হয়েছে, আর নয়।
রুখে দাঁড়ানোর সময় হয়েছে। এবং তাই করল ওরা,
এবার মনিবদের সঙ্গে হাসপাতালের দাবি নিয়ে জেলাশাসকের দপ্তর ঘেরাও করল পোষ্যকুল। কারও গলায় ঝোলানো পোস্টার, আমাদের বাঁচতে দিন। কেউ আবার হাসপাতালের দাবি জানাল। পোষ্যদের শোরগোলে সরগরম হয়ে উঠে জেলাশাসকের দপ্তর ডুয়ার্সকন্যা। কারা ছিল না আন্দোলনে! কুকুর, গরু, ছাগল, হাস, মুরগি এবং আরও নানা ধরনের পাখি। অবলা প্রানীদের সমবেত চিৎকার যেন জেলাশাসককে বলছিল, ‘স্যার বিশ্বাস করুন, আমাদেরও বাঁচার অধিকার আছে। অনুগ্রহ করে একটা চিকিৎসা কেন্দ্র বানিয়ে দিন।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *