Breaking News
Home / TRENDING / রক্তশূন্য হাসপাতালে রক্ত দান করলেন সুপার নিজেই

রক্তশূন্য হাসপাতালে রক্ত দান করলেন সুপার নিজেই

নিজস্ব সংবাদদাতা:

বালুরঘাট: কর্মীদের উদ্বুদ্ধ করতে রক্তশূন্য হাসপাতালে নিজেই রক্ত দিলেন হাসপাতাল সুপার। ডাক্তার নার্স সহ রক্ত দিলেন আরও ৮৩ জন । বৃহস্পতিবার সকালে বালুরঘাটে এমন ঘটনাই ঘটল। নির্বাচন ও তার পরবর্তী সময়ে জেলায় সেভাবে ব্লাড ক্যাম্প না হওয়ায় রক্ত সঞ্চয়ের পরিমান প্রায় তলানিতে এসে ঠেকে। এদিন বিষয়টি জানতে পেরে ব্ল্যাড ব্যাঙ্কে ঢুকে সুপার তপন বিশ্বাস নিজেই উদ্যোগী হয়ে রক্ত দান করেন। সুপারের এমন মানবিক উদ্যোগে প্রভাবিত হন হাসপাতালে কর্তব্যরত নার্স, স্বাস্থ্য কর্মীরাও । ফলে একদিনে হাসপাতালে অনেকটাই রক্ত সঞ্চয় হল।
এদিন সকালে সুপার ও স্বাস্থ্য কর্মীদের এমন রক্তদান উৎসব দেখতে ব্ল্যাড ব্যাঙ্কে হাজির হয়েছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে ।
শেষ পর্যন্ত ৮৪ জন রক্ত দেন।
সূত্রের খবর, বালুরঘাট জেলা হাসপাতালে রক্ত সঞ্চয়ের পরিমান প্রায় ৭০০ ইউনিট । প্রতিদিন হাসপাতালের রোগী পরিষেবা দিতে ১৫ থেকে ২০ ইউনিট রক্তের প্রয়োজন হয় । পঞ্চায়েত নির্বাচনের কারণে জেলায় রক্তদান শিবির না হওয়ায় ৭০০ ইউনিটের পরিবর্তে হাসপাতালে রক্ত সঞ্চয়ের পরিমান দাঁড়ায় প্রায় ১০০ ইউনিটে। প্রতিদিনের হিসাবে যা অতি সামান্য । জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এমন চিত্র ভেসে উঠতেই আসরে নামেন হাসপাতাল সুপার তপন বিশ্বাস । যার ব্যক্তিগত উদ্যোগে এদিন ব্ল্যাড ব্যাঙ্কে পালিত হল রক্তদান উৎসব ।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে হাসপাতাল সুপার ও স্বাস্থ্য কর্মীদের মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *