চ্যানেল হিন্দুস্থা ডেস্কঃ আগামী শনিবার অর্থাৎ ২০ শে মে , ইডেনের মাঠে মুখোমুখি হব কলকাতা ও লখনউ । এদিনই ইডেনের মাঠে কেকেআর এর শেষ খেলা । তবে এদিন ক্রিয়া প্রেমীদের জন্য থাকছে আরও এক চমক । আগামী শনিবার চিরপরিচিত আইপিএল জার্সি তে খেলতে নামছে না লখনউ । বরং এদিন সবুজ-মেরুন জার্সি তে দেখা যাবে লখনউ সুপার জায়ান্টস কে । তবে এই বিষয়টিকে চমক বলতে নারাজ লখনউ সুপার জায়ান্টসের মালিক তথা মোহনবাগান ফুটবল ক্লাবের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা । কিছুদিন আগেই সবুজ-মেরুন সমর্থকদের কথায় মোহন বাগানের নামের সামনে থেকে ATK কথা টি সরিয়ে দেন তিনি । তবে সঞ্জীব গোয়েঙ্কার এই সিদ্ধান্ত কে ইডেনে দর্শকদের মনে যে এক অন্য উন্মাদনা সৃষ্টি করবে তা বলাই বাহুল্য । ২০ শে মে অর্থাৎ আগামী শনিবার চলতি আইপিএলের শেষ ম্যাচ । কেকেআর -এর প্লে অফের স্বপ্ন ভঙ্গ হলেও লখনউ কিন্তু এখনও পউছতে পারে প্লে অফে । আইপিএল -এ লখনউ বনাম কলকাতা ম্যাচ মানেই বলা যায় পুরানো নাইট বাহিনীর সঙ্গে নতুন নাইট বাহিনীর লরায় । অর্থাৎ লখনউ -এর মেন্টর গৌতম গম্ভীর। এক্সময় এই গম্ভীরই অধিনায়ক হিসেবে দু’টো আইপিএল ট্রফি দিয়েছিলেন কেকেআরকে। এমনকি কলকাতা তাঁর এততাই কাছের হয়ে উঠেছিল যে কলকাতায় ফ্লাট কেনার কথাও ভেবেছিলেন গৌতম গম্ভীর । কিন্তু তাঁর সেই স্বপ্ন ভেঙ্গে দিয়েছিল কেকেআর । নাইট শিবির থেকে বাদ পরে যান গম্ভীর। এর পরই লখনউ তাকে দলের মেন্টর হিসেবে বেছে নেয় । এরপর থেকেই লখনউ এর ঝুলি ভরে যায় সাফল্যে । আইপিএল এর যুদ্ধে কেকেআরের চেয়ে এগিয়ে রয়েছে লখনউ। আর এর মধ্যেই সবুজ-মেরুন জার্সিতে ইডেনে লখনউ টিম নামিয়ে জনসমর্থনের ম্যাচটাও যে অনেকাংশে জিতে যাবেন সঞ্জীব গোয়েঙ্কা, তা অনেকেই মনে করছেন । তবে দেখার বিষয় ২০ শে মে -এর ম্যাচে ইডেনের দখল নেয় কোন দল । কেকেআর কি তাঁর আধিপত্য বজায় রাখতে পারবে নাকি আবেগের সবুজ-মেরুনেই মাতবেন সমর্থকরা সেই দিকেই তাকিয়ে দুই দল ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news