Breaking News
Home / TRENDING / তিনদিনের কর্মসূচি নিয়ে আজ কলকাতায় আসছেন মোহন ভাগবত

তিনদিনের কর্মসূচি নিয়ে আজ কলকাতায় আসছেন মোহন ভাগবত

জয় ঘোষ।

ফের তিনদিনের সফরে আজ রাজ্যে আসছেন রাষ্ট্রিয় স্বয়ংসেবক সংঘের চালক মোহন ভাগবত। আজ ৩১ আগষ্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি কলকাতায় থাকবেন। তাঁর এই সফরে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দেখা করে রাজ্যের বিজেপির সামগ্রিক অবস্থার রিপোর্ট নেবেন তিনি, তেমনটাই সূত্র মারফৎ জানা গিয়েছে। বৈঠক করবেন আরএসএসের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের প্রান্থ প্রচারকদের সঙ্গেও। তিনদিনের ঠাসা কর্মসূচি নিয়েই কলকাতায় আসছেন ভাগবত।

মোহন ভাগবতের ৩ দিনের কর্মসূচি:

৩১ আগষ্ট দুপুর ১২ টা নাগাদ মোহন ভাগবত কলকাতা বিমানবন্দরে নামবেন। বিমানবন্দরে নেমে সোজা পৌঁছে যাবেন সংঘের প্রধান সদর কার্যালয় কেশব ভবনে। তারপর কেশব ভবনে থেকে সন্ধ্যা ৬টায় দক্ষিণবঙ্গের আরএসএসের সম্পাদক জিষ্ণু বসুর বাড়িতে বৈঠক করবেন।

১ সেপ্টেম্বর সারাদিন কেশব ভবনেই থাকবেন ভাগবত। ওইদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করে সাংগঠনিক বিষয়ে খোঁজখবর নেবেন তিনি। এছাড়া রাজ্যের একাধিক বুদ্ধিজীবি ও শিল্পপতিদের সঙ্গেও দফায় দফায় বৈঠক করবেন সংঘ প্রধান।

২ সেপ্টেম্বর নিউটাউনে চিফ এয়ারমার্শালের বাড়িতে তিনি জনসংযোগ করবেন। তারপর ফুলবাগানে একটি ধর্মীয় কর্মশালাতে যোগ দেবেন মোহন ভাগবত। সেখানেই মূলত সারাদিন থাকবেন। রাতে কেশব ভবনে রাত্রিযাপন। পরদিন ৩ সেপ্টেম্বর ভাগবত দিল্লি ফিরে যাবেন।

সংঘের দক্ষিণবঙ্গের প্রধান জিষ্ণু বসু বলেন, “মূলত সাংগঠনিক কাজেই মোহন ভাগবত রাজ্যে আসছেন। ৩ দিনই কলকাতায় একাধিক বৈঠক করবেন। মূলত সাংগঠনিক কাজের জন্যই তাঁর এই সফর।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *