নীল বণিক
আদালতের গুঁতো খেয়ে অবশেষে নবান্নে বৈঠক করছে রাজ্য। বৃহস্পতিবার নবান্নে নির্বাচনের সুরক্ষা নিয়ে বৈঠক করবে রাজ্য। সেই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের পুলিশ কর্তারা। নবান্নের এই বৈঠককে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, সুরক্ষার প্রশ্নে আদালতের কাছে জবাবদিহি করতে হবে রাজ্যকে। তাই রাজ্য সরকার আদালতকে দেখানোর জন্যই নিজেদের মধ্যে বৈঠক করছে। রাজ্য বিজেপি রাজ্যের পুলিশের উপর ভরসা রাখছে না। তাই নির্বাচন নিয়ে রাজ্য পুলিশের বৈঠকে তাঁদের কোনও আগ্রহ নেই বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। ই-মনোনয়ন নিয়ে বুধবার ডিভিশন বেঞ্চ কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে। শেষ পর্যন্ত ই-মনোনয়ন নিয়েও আদালতে বিরোধী দল গুলির জয় হবে বলে আশা প্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news