চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
শহর কলকাতায় ট্যাক্সি ভাড়া বৃদ্ধি নিয়ে মুখ খুললেন বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের (Bengal Taxi Association) সম্পাদক বিমল গুহ। শনিবার এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “২০১৮ সালের পর থেকে সেইভাবে শহর কলকাতায় ট্যাক্সি ভাড়া বৃদ্ধি হয়নি। কিন্তু এখন এক কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি তার সঙ্গে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে । ফলে সাধারণ মানুষের অবস্থা শোচনীয় এবং যারা ট্যাক্সি চালক আছেন তাদের অবস্থাও শোচনীয় । সেদিক থেকে বিচার করে ট্যাক্সি ভাড়া বৃদ্ধি করার আবেদন জানানো হয়েছে।” তাঁরা সরকারের কাছে এই বিষয়ে সহযোগিতা চেয়েছেন বলেও জানিয়েছেন বিমল গুহ।
গত ১৫ জুলাই তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে এবিষয়ে একটি চিঠিও দিয়েছেন বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেছেন, “গাড়ি চালাতে গেলে সবাইকে টাকা দিতে হয় । যেমন আছে ইনসিওরেন্স টাকা, তেমন আছে পুলিশকেও টাকা দিতে হয়। এই বিষয়ে কোথাও সুবিচার পাওয়া যায় না।” তিনি আরও জানিয়েছেন, তারা ৩০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকার ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন । কিন্তু এখানে কোনও জোর জুলুম নেই । তারা সাধারণ যাত্রীদের কাছে এমনটাই আবেদন করছেন। যদি কোনো যাত্রী ৫০ টাকা দিতে রাজি না হয় সেই বিষয়ে তাদের ওপর কোনও জোর জুলুম খাটানো যাবে না। তবে সাধারণ মানুষ যদি এই বিষয়ে সাহাযার্থে এগিয়ে আসেন তাহলে ট্যাক্সি চালকদের সুবিধা হয় বলেও তিনি উল্লেখ করেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news