Breaking News
Home / TRENDING / ভারতের পর আমেরিকাতেও নিষিদ্ধ হতে চলেছে টিকটক অ্যাপ, জানালেন ডোনাল্ড ট্রাম্প

ভারতের পর আমেরিকাতেও নিষিদ্ধ হতে চলেছে টিকটক অ্যাপ, জানালেন ডোনাল্ড ট্রাম্প

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

ভারতের পর আমেরিকাতেও নিষিদ্ধ হতে চলেছে টিকটক অ্যাপ। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা ঘোষণা করেছেন। শনিবার বায়ুসেনার একটি অনুষ্ঠানে গিয়ে আমেরিকাতে টিকটক অ্যাপ নিষিদ্ধ করার কথা জানান ট্রাম্প।

আমেরিকার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নিরাপত্তার কারণে ভারতের পর মার্কিন প্রশাসনও টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, টিকটক অ্যাপের মাধ্যমে ঘুরপথে নাগরিকদের ওপর নজরদারি চালাচ্ছে চিন। তাই এই চিনা অ্যাপ নিষিদ্ধ করা প্রয়োজন আমেরিকাতে। এমনকি এই অ্যাপ নিষিদ্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এ বিষয়ে স্বাক্ষরও করেন। এ ছাড়া এই অ্যাপের নিরাপত্তা নিয়ে  প্রশ্ন তুলেছে মাইক্রোসফটের মতো কোম্পানি। প্রসঙ্গত, ভারতের মতো আমেরিকাতেও টিকটক অ্যাপ খুবই জনপ্রিয়। সামনেই রয়েছে আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে এই অ্যাপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে হোয়াইট হাউস।

তবে মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে টিকটক। এই অ্যাপে জনগণের ব্যক্তিগত নিরাপত্তার কোনও ভাবেই বিঘ্নিত হয় না বলে জানিয়েছে সংস্থাটি। এ প্রসঙ্গে টিকটক সিইও কেভিন ম্যের বলেন, ” আমরা কোনও রাজনৈতিক সংস্থা নয়, আমরা কোনও রাজনৈতিক বিজ্ঞাপন গ্রহণ করি না। এটা মাত্র শুধুমাত্র বিনোদনের জন্য ব্যবহার করা হয়। কিন্তু একতরফাভাবে মার্কিন প্রশাসন যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তা অত্যন্ত নিন্দনীয়। টিকটককে এখন টার্গেট করা হচ্ছে, অথচ আমরা কারো শত্রু নই।”

চিনা অ্যাপ টিকটক আমেরিকায় নিষিদ্ধ হলে আর্থিক দিক থেকে অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে সংস্থাটি। তবে শুধু টিকটক নয় অনেক চিনা সংস্থাকেই নিষিদ্ধ করতে চলেছে ট্রাম্প প্রশাসন। তার মূল কারণ আমেরিকার সঙ্গে গত কয়েক মাস ধরে বাণিজ্য যুদ্ধ চলছে চিনের। এ ছাড়া করোনা ভাইরাস সংক্রমণ, হংকংয়ে নতুন নিরাপত্তা আইন জারি এবং চিন সাগরে দুই দেশের সেনার মুখোমুখিতে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে বেজিংয়ের। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *