নীল রায়। আবারও মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামীকাল বৃহস্পতিবার রাজাবাজার থেকে মল্লিক বাজার পর্যন্ত মিছিল করবেন তিনি। সিএএ ও এনআরসি বিরোধী এই মিছিল কর্মসূচি ঠিক হয়েছে তড়িঘড়ি। প্রথমে ঠিক ছিল মঙ্গলবার মিছিলে অংশ নেওয়ার পর বড়দিনের ছুটিতে কোনও কর্মসূচি থাকবে না তৃণমূল নেতৃত্বের। তবে ২৬-৩০ ডিসেম্বর তৃণমূল নেতাকর্মীরা বিভিন্ন ভাবে প্রতিবাদ মিছিল সংগঠিত করবেন।
কিন্তু মঙ্গলবার রাতে তৃণমূল নেতৃত্ব সিদ্ধান্ত নেয় বড়দিনের উৎসবের পরদিনই শহর কলকাতায় আবারও মিছিল করবেন তৃণমূল নেত্রী। ওইদিন দুপুর ১টা থেকে মিছিল শুরু হবে বলে জানিয়েছে উত্তর কলকাতা তৃণমূল যুব নেতৃত্ব। তাই বড়দিনের উৎসবেও তৃণমূল নেতৃত্ব সেই প্রতিবাদ মিছিলের প্রস্তুতিতে মন দিয়েছে তাঁরা। এদিকে, আগামী ৩০ ডিসেম্বর শিলিগুড়িতেও প্রতিবাদ মিছিলে সামিল হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news