Breaking News
Home / TRENDING / অযোধ্যায় রামমন্দিরের ভুমি পুজনে পাঠানো হল বেলুড় মঠের ইট ও মাটি

অযোধ্যায় রামমন্দিরের ভুমি পুজনে পাঠানো হল বেলুড় মঠের ইট ও মাটি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

সাড়ে চারশো বছরের বিতর্কে আজ অবসান হবে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির (Narendra Modi) হাতে শিলান্যাস হবে বহুপ্রতীক্ষিত রাম মন্দিরের (Ram Mandir)। ‌লকডাউনের এই কঠিন পরিস্থিতিতেও রাম মন্দির নির্মাণে ভূমি পুজনের জন্য বেলুড় মঠ থেকে পবিত্র ইট পাঠানো হলো। সারাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের মাটির সঙ্গে সঙ্গে বেলুড় মঠের মাটি ও ইট রাম মন্দিরের শিলান্যাস ও রাম মন্দির নির্মাণের জন্য ভগবান শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা পৌঁছানোর ব্যবস্থা হল। ঐতিহাসিক মূহূর্তের অংশ হতে পেরে খুশি বেলুড় মঠের মহারাজরা।

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের কারণে বর্তমানে বেলুড় মঠ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও বেলুড় মঠের গেরুয়া ধারী মহারাজের ভক্তি ভরে বেলুড় মঠের মাটি ও ইট নিয়ে ঈশ্বরের প্রতি উৎসর্গ করে তা অযোধ্যা পাঠানোর বন্দোবস্ত করলেন। ঘড়ির কাঁটা ১২টা ৪৪ মিনিট ৮ সেকেন্ড হওয়া মাত্রই মন্ত্রপূত ইট স্থাপনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ হাতে সময় মাত্র ৩২ সেকেন্ড! ১২টা ৪৪ মিনিট ৪০ সেকেন্ড বাজার আগেই সেরে ফেলতে হবে মন্দিরের ভিতের প্রথম ইট স্থাপনা পর্ব৷ সময়তে বেলুড় মঠ থেকে পাঠানো ইট ও মাটি পাখি থাকবে এই ঐতিহাসিক মুহূর্তের। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বরাবরই শ্রদ্ধার স্থল বেলুড় মঠ। একটি বছর জানুয়ারি মাসে কলকাতায় এসে ঝটিকা সফরে যেতে ভোলেননি প্রধানমন্ত্রী। তাঁর হাতেই যখন হিন্দু ধর্মের প্রতীক মর্যাদা পুরুষোত্তম রামের মন্দির স্থাপন কাজ শুরু হচ্ছে সেই মুহূর্তকে স্মরণীয় করে তুলতে বেলুড় মঠ নিজেদের যোগদান দিতেও কার্পণ্য করেনি। নির্দিষ্ট সময়ের আগেই অযোধ্যায় পৌঁছে দেওয়া হয়েছে বেলুড় মঠের ইট ও মাটি।

শাস্ত্রমতে এই ৩২ সেকেন্ডই স্থায়ী হবে সব থেকে বেশি শুভ ‘চক্র সুদর্শন মুহূর্ত’৷ শুক্র পক্ষের অভিজিৎ তিথিতে এই মহার্ঘ ৩২ সেকেন্ডের মধ্যে যাতে প্রধানমন্ত্রীর ইট স্থাপনা করতে কোনও অসুবিধা না-হয়, তা নিশ্চিত করতে আয়োজনের ত্রুটি রাখা হচ্ছে না৷ ভূমিপূজনের সঙ্গে যুক্ত পুরোহিতরা আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছেন৷ গঙ্গাজল দিয়ে ইট ধুয়ে-মুছে চন্দন লাগিয়ে শুদ্ধ করার কাজও সেরে রাখা হয়েছে৷ বেলুড় থেকে পাঠানো ইট সেই মাহেন্দ্রক্ষণে অযোধ্যায় উপস্থিত থাকলেও বেলুড় মঠের সন্ন্যাসীদের তা প্রত্যক্ষ করতে হবে টিভির পর্দায় চোখ রেখে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *