Breaking News
Home / TRENDING / রাম মন্দিরের ভূমি পুজোয় বসলেন মোদী, ভাগবত

রাম মন্দিরের ভূমি পুজোয় বসলেন মোদী, ভাগবত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

রাম মন্দিরের ভূমি পূজো শুরু হল অযোধ্যায়। উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন রাম জন্মভূমি পরিসরে ঢুকে প্রথমে মোদী রামলালা দর্শন করেন। রামলালার মূর্তিতে ষাটাঙ্গে প্রণাম করেন তিনি। তারপর তিনি জুঁই ফুল দিয়ে লক্ষীদেবীর পুজো করেন। এরপর হাতে কলস নিয়ে মূল মণ্ডপে প্রবেশ করেন  মোদী। এই মুহূর্তে মোদী পুজোতে বসেছেন। এদিন মোদীর সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। পরম্পরা মেনে প্রথমে গণেশ পুজো শুরু হয়েছে।

রাম জন্মভূমিতে প্রবেশের আগে হনুমানগড়ী যান প্রধানমন্ত্রী মোদী। সেখানে তিনি ১০ মিনিট ধরে পুজো করেন তিনি। প্রসঙ্গত, কোভিড-১৯ পরিস্থিতির জন্য সমস্ত প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *