চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
ফের কোভিড চিকিৎসা কেন্দ্রে আগুন। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় একটি কোভিড কেন্দ্রে আজ ভোর রাতে আগুন লাগে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অনেকে। তবে সেই সংখ্যাটা এখনও স্পষ্ট নয়।

জানা যাচ্ছে, যেখানে কোভিড চিকিৎসা চলছিল সেটি একটি হোটেল। সেই হোটেলেও এদিন আগুন লাগে। আগুন লাগার ফলে অনেকে সেই হোটেলে আটকে পড়েছেন। আতঙ্ক ছড়িয়েছে রোগীদের মধ্যে। দমকলের একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। এই মুহূর্তে জোর কদমে আগুন নেভানোর কাজ চলছে। উদ্ধার কাজে হাত লাগিয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রশাসন পুরো ঘটনার উপর নজর রেখেছে।
Andhra Pradesh: Fire breaks out at a hotel in Vijayawada, fire tenders rushed to the spot. The hotel was being used as a #COVID19 facility by a hospital. More details awaited. pic.twitter.com/2f876s2h6j
— ANI (@ANI) August 9, 2020
প্রসঙ্গত, গত সপ্তাহে গুজরাতের আমেদাবাদের একটি বেসরকারি কোভিড হাসপাতালে আগুন লাগে। সেই ঘটনায় ৮ জনের মৃত্যুর হয়। ফের আবার কোভিড চিকিৎসা কেন্দ্রে আগুন।
বিস্তারিত আসছে………
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news