Breaking News
Home / TRENDING / উদ্বোধনের আগেই শিলাবতীর জলে ভেঙে পড়ল সেতু   

উদ্বোধনের আগেই শিলাবতীর জলে ভেঙে পড়ল সেতু   

নিজস্ব সংবাদদাতাঃ

ঘাটাল, পশ্চিম মেদিনীপুর: উদ্বোধনের আগেই শিলাবতীর জলে ভেঙে পড়ল কাঠের সেতু। চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত কাঠের সেতুটি উদ্বোধনের আগেই আজ ভোরে ভেঙে পড়ে। গ্রামবাসীদের প্রশ্ন, উদ্বোধনের আগেই কীভাবে ভেঙে যায় সেতু? গ্রামবাসীদের একাংশের অভিযোগ, ঠিক ভাবে সেতুটি তৈরি করা হয়নি। গাফিলতি ছিল। ২৩ লক্ষ টাকা ব্যয়ে তৈরি এই কাঠের সেতুটি নির্মাণে গলদ ছিল বলেই ভেঙে গেল বলে মনে করছে স্থানীয়রা। পঞ্চায়েতের উপপ্রধান আরমান আলির বক্তব্য, নদীতে ভাসমান একটি বাঁশের সেতু ধাক্কা মারে ভগবন্তপুরের নতুন কাঠের সেতুতে তার ফলেই বিপত্তি। সেতুর কিছু কাজ বর্ষার কারণে বাকি ছিল বলেও জানান তিনি। প্রশ্ন উঠছে তাহলে আজ উদ্বোধনের পরিকল্পনা নেওয়া হয়েছিল কেন? এমত অবস্থায় পঞ্চায়েতের উদ্যোগে নৌকা ভাড়া করে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে বলে জানান উপপ্রধান।

এদিকে ঘাটাল ব্লকের কিছু অংশে শিলবতীর জল বিপজ্জনক ভাবে বাড়তে শুরু করেছে। মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের হাজরা জোল চাতালে জল উঠে যাওয়ায় বন্ধ হয়ে গেছে মনসুকা-খড়ার রাস্তা। ঝুমি নদীর জল বাড়তে থাকায় আতঙ্কে ভুগছেন দুই গ্রাম পঞ্চায়েতের মানুষ। ঘাটাল পৌর এলাকায় একটি ওয়ার্ডেও জল ঢুকতে শুরু করেছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *