নিজস্ব সংবাদদাতা
মুম্বইয়ের বীচে জেলি ফিশের আতঙ্ক পর্যটকদের মধ্যে। বুল বটন নামক এই জেলি ফিশ সৈকতের কাছে অল্প জলে বাস করে। আর বর্ষায় জলে পা ভেজাতে গিয়েই ঘটছে বিপদ। জেলি ফিশের কামড়ে অসুস্থ হয়ে পড়ছেন পর্যটকরা। এখনও পর্যন্ত শতাধিক মানুষ জেলি ফিশের কামড়ে অসুস্থ হয়েছেন। তাই চিন্তার ভাঁজ পড়েছে মুম্বইয়ের কপালে। বর্ষার সময় প্রতি বছরই বুল বটল নামের জেলি ফিশের দেখা পাওয়া যায় কিন্তু এই বছর অনেক বেশি সংখ্যাতে এই বিষাক্ত জেলি ফিশের দেখা পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে ১৫০ জন এর কামড়ে অসুস্থ হয়ে পড়েছেন। এই ধরনের জেলিফিশের মাথার সামনে থাকে হুলের মত অংশ থাকে। সেই হুল মানুষের মধ্যে ঢুকিয়ে দেয়। মুহূর্তের মধ্যে যন্ত্রণা শুরু হয়। তবে এর বিষ মানুষের ক্ষেত্রে প্রাণঘাতী নয়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news