নিজস্ব সংবাদদাতাঃ
টানা সেলফোন, টিভি কিংবা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে ছোটদের একাধিক চোখের রোগ দেখা দিচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সাম্প্রতিক গবেষণা বলছে, গোটা পৃথিবীতে ক্রমশ শিশু চোখের রোগীর সংখ্যা বাড়ছে। রোগগুলির মধ্যে রয়েছে ‘ড্রাই আই’, ‘চোখের যন্ত্রণা’ ইত্যাদি। বাড়তি সমস্যার দিকে তাকিয়ে দ্য আমেরিকান অ্যাকাডেমি অফ অপথামোলজির চিকিৎসকেরা বাবা-মায়েদের পরামর্শ দিয়েছেন, ছোটদের চোখের ব্যাপারে আরও সতর্ক হোন।
অনেক দিন থেকেই গোটা পৃথিবীতে মারণ রোগের আকার নিয়েছে ‘মায়োপিয়া’। ১৯৭১ সালের পরে যা দ্বিগুণ হয়েছে। আমেরিকার ৪২% শিশুরা কাছের দৃষ্টির সমস্যায় ভুগছেন। সেই সংখ্যাটা এশিয়াতে ৯০%। দ্রুত হারে এই রোগ কেন বাড়ছে তা নিয়ে অনেক দিন ধরেই গবেষণা চলছিল। গবেষকদের মতে, এর পেছনে রয়েছে কাছের দৃষ্টির অতিরিক্ত ব্যবহার। তার মধ্যে ডিজিটাল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা যেমন রয়েছে, তেমনি বই পড়াও আছে। তবে শিশুদের দৃষ্টি স্বাস্থ্যের খারাপ পরিস্থিতির অন্যতম কারণ যে সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাক তা স্পষ্ট হয়ে গিয়েছে। খুব ছোট বাচ্চাদের এর ফলে দৃষ্টিশক্তির স্বাভাবিক বৃদ্ধিও হচ্ছে না অনেক সময়। পাশাপাসি ড্রাই আই, চোখের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, ব্লারি ভিসন জাতীয় রোগ বাড়ছে।
গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে জার্নাল-অপথামোলজি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news