নিজস্ব সংবাদদাতা
বিয়ার ছিল লৌহযূগেও। আর কোথাও বিয়ার তৈরি ও পানের চর্চা না থাকলেও সুইডেনে ছিল। সাম্প্রতিক গবেষণায় সেই তথ্যই উঠে এসেছে। সুইডেনের নরডিক অঞ্চলে প্রত্নতাত্বিকরা মাটি খুড়ে পেয়েছেন কয়েক হাজার বছরের পুরোনো বিয়ার তৈরির উনুন। সেখানে এমন কিছু পাত্র, ফসিল ইত্যাদির নমুনা পাওয়া গেছে, যা বিয়ার তৈরি ও পানের জন্য প্রয়োজন হয়। গবেষকদের আরও দাবি, এখানে বিয়ারের কারখানা ছিল। বিয়ার বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল অঞ্চলটি। হতে পারে ইউরোপের এই অংশে নরডিকই ছিল বিয়ার বাণিজ্যের অন্যতম ঘাঁটি। তবে প্রাচীনকালে গোটা পৃথিবীতেই যে বিয়ার উৎপাদন ও পানের রেওয়াজ ছিল সে কথা আগেই বহু গবেষক বলেছেন। খ্রীঃপূঃ ৪০০০-এ মেসোপটেমিয়াতে বিয়ার উৎপাদন হত। গবেষক মাইকেল লারসনের মতে, শষ্যদানা থেকেই তৈরি হত আদি বিয়ার। প্রস্তুতির পুরোটাই ছিল প্রকৃতিক। আমরা যে নমুনা পেয়েছি তাতে করে বোঝা যায়, সে কালেও উন্নতমানের বিয়ার তৈরি হত সুইডেনে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news