নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:
এবার থেকে মাঠে বা খোলা জায়গায় শৌচকর্ম করলে মিলবে না ১০০ দিনের কাজ, রেশন দ্রব্য এবং পঞ্চায়েত পরিষেবা । এমনটাই প্রচার করা হল মাংরুল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। লক্ষ্য এলাকাকে সুন্দর ও নির্মল করে গড়ে তোলা। স্হানীয় সুত্রে জানা যায়, বারবার মিশন নির্মল বাংলা কে সামনে রেখে বিভিন্ন ভাবে প্রচার করার পরেও এলাকার বেশ কিছু মানুষ খোলা মাঠে যেখানে সেখান শৌচকর্ম করছে। তাই খোলা মাঠে শৌচকর্ম বন্ধ করতে কড়া পদক্ষেপ নিল চন্দ্রকোনা মাংরুল গ্রাম পঞ্চায়েত। উদ্দেশ্য যদিও ভাল, পরিবেশ সুন্দর রাখার পক্ষে, তবে এভাবে কারো রেশন বা কোনও সরকারি পরিষেবা বন্ধ করার মধ্যে কী হালকা জুলুমের গন্ধ পাওয়া যায় না! হাতে মারতে না পারলে ভাতে মারাটাই কী একমাত্র রাস্তা তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের? কোনও কারনে এখনও যারা বাড়িতে শৌচাগার তৈরি করতে পারেননি, এটা কী তাদের ওপর জুলুম নয়? প্রশ্ন তো উঠবেই।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news