চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বিদ্রোহে ইতি টেনে পদত্যাগপত্র প্রত্যাহার করলেন হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না (Becharam Manna)। বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় এসে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। এর পরেই তাঁকে তৃণমূল ভবনে ডেকে পাঠানো দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সেখানে দীর্ঘক্ষন কথা হয় দুই নেতার। তারপরেই বেচারাম মান্না পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন বলে সূত্র মারফত জানা যায়। সূত্রের খবর, বুধবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ফোনালাপের পর পদত্যাগের সিদ্ধান্ত নেন হরিপালের দুবারের বিধায়ক। কিন্তু, শেষমেষ নাটকের যবনিকা তিনি পদত্যাগপত্র প্রত্যাহার করলেন তিনি।
মিহির গোস্বামী, উদয়ন গুহ, শীলভদ্র দত্ত সহ শুভেন্দু অধিকারী বিদ্রোহের আগুন তৃণমূলের (TMC) অন্দরে জ্বালিয়ে দলের অন্দরমহলে ঝড় তুলে দিয়েছেন। যার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলের পরামর্শদাতা প্রশান্ত কিশোরকে ছুটে যেতে হয়েছে শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়িতে। পিতা শিশির অধিকারীর সঙ্গে তিন ঘন্টা আলোচনার পরেও সুফল মেলেনি বলেই সূত্রের খবর। তাই কোনও বিবাদ ছাড়াই বেচারাম মান্নার ক্ষেত্রে আগেভাগে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলাকে প্রাধান্য দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news