Breaking News
Home / TRENDING / রাহুল গাঁধীর মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে, নিজের বইয়ে লিখলেন ওবামা

রাহুল গাঁধীর মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে, নিজের বইয়ে লিখলেন ওবামা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রাহুল গাঁধীকে (Rahul Gandhi) কম যোগ্যতাসম্পন্ন নেতা বলে উল্লেখ করলেন মার্কিন প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা (Barrak Obama)। সম্প্রতি তাঁর বইটি প্রকাশ পেলে দেখা যায় প্রাক্তন কংগ্রেস (Congress) সভাপতি প্রসঙ্গে এমনটা লিখেছেন তিনি। ওবামা লিখেছেন, ‘‘রাহুল গাঁধীর মধ্যে আত্মবিশ্বাসের অভাবসম্পন্ন অসংগঠিত গুণ আছে।’’ রাহুল গাঁধী সম্পর্কে তিনি আরও লিখেছেন, ‘‘ও যেন সেই রকম একজন ছাত্র, যে সমস্ত ক্লাসওয়ার্ক করে শিক্ষককে প্রভাবিত করার চেষ্টা করে। কিন্তু হয় আত্মবিশ্বাসের অভাব, নয়তো দক্ষতা অর্জনের মতো প্যাশন নেই।’’ ওবামা নিজের বই ‘এ প্রমিসড ল্যান্ড’-এ ভূয়সী প্রশংসা করেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের। ওবামা লিখেছেন, বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন মনমোহন সিংহ প্রধানমন্ত্রী ছিলেন প্রায় ৬ বছর। তার মধ্যে ওবামা ভারতে এসেছেন এক বার ২০১০ সালে। মনমোহন অবশ্য সেই সময় একাধিক বার আমেরিকায় গিয়েছেন। সেই মনমোহন সম্পর্কে ওবামা লিখেছেন, আমেরিকার প্রতিরক্ষা সচিব বব গেটসের সঙ্গে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের খুব ভাল সম্পর্ক ছিল।

বইতে রাজনৈতিক অবস্থান নিয়েই প্রধানত লিখেছেন প্রাক্তন রাষ্ট্রপতি। লিখেছেন সদ‌্য নির্বাচিত, একদা তাঁর ভাইস প্রেসিডেন্ট থাকা জো বাইডেন সম্পর্কেও। বাইডেন, বয়সে ছোট প্রেসিডেন্টকে নিয়ে হয়তো অস্বস্তিতে ছিলেন, যে প্রাপ‌্যটা তিনি পাননি, এমনও লিখেছেন ওবামা। ২০১৫ সালে মোদী প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতে এসেছিলেন স্বাধীনতা দিবসের প্রধান অতিথি হিসেবে। সেই সময় ওবামার সঙ্গে মোদির ‘চায়ে পে চর্চা’ হয়েছিল। তার পর ২০১৭ সালে ফের ভারতে এসেছিলেন। তখন রাষ্ট্রপতি না হলেও নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর আলাপচারিতা হয়েছে। কিন্তু ওবামার স্মৃতিচারণায় নেই ভারতের প্রধানমন্ত্রীর প্রসঙ্গ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *