Breaking News
Home / TRENDING / বাদুড় থেকে কখনও ছড়ায়নি করোনা, একশ শতাংশ নিশ্চিত ভারতীয় চিকিৎসক

বাদুড় থেকে কখনও ছড়ায়নি করোনা, একশ শতাংশ নিশ্চিত ভারতীয় চিকিৎসক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বাদুড় থেকে কোভিড (Covid 19) ছড়ায় না বলে স্পষ্ট জানিয়ে দিলেন বিজ্ঞানীরা। করোনার উৎপত্তি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে বহুদিন ধরেই। অনেকেই এর কারণ হিসাবে বলেছে বাদুড়ের (Bats) কথা। কিন্তু সম্প্রতি ৬ টি দক্ষিণ এশিয়ার দেশের ৬৪ জন বিশেষজ্ঞ পরিষ্কার বলে দিলেন যে বাদুড়ের থেকে কোভিড ছড়ায় না। তবে কোথা থেকে করোনা শুরু হয়েছে সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেন নি তাঁরা। তাঁদের মতে সার্স-কোভ-২ এর উৎপত্তির সঠিক কারণ অজানা এখনও।

এছাড়াও তাঁরা বলেছেন যে ব্যাট ভাইরাস সরাসরি মানুষকে সংক্রামিত করতে পারে না। বিটিকোভ বলে বাদুড় থেকে পাওয়া যে ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে তা কোভিডের কারণ নয়। কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক অরিঞ্জয় ব্যানার্জি যিনি এই টিম টির নেতৃত্ব ছিলেন তাঁর মতে মানুষ এমনভাবে গাছপালা কেটে জঙ্গল সাফ করে সব জায়গায় নিজেদের অধিকার কায়েম করেছে যে কোন বন্য প্রানী এই ভাইরাসের জন্য দায়ী তা বলা মুশকিল। মানুষের পরিবর্তিত স্বভাব, গবাদি পশুপালন এ সবই এর কারণ হতে পারে।

এর সঙ্গে সঙ্গে তিনি বলেন যে ভারতে বন্যপ্রানী সংরক্ষণের প্রয়োজনীয়তার সঙ্গে সঙ্গে বাদুড় নিয়ে সচেতনতারও অভাব রয়েছে। এই দেশে ১১০ রকমের বাদুড় অসংরক্ষিত। ব্যাট কনজারভেশন ইন্ডিয়া ট্রাস্টের পক্ষ থেকে রাজেশ পুত্তস্বামাইহ বলেন কোলার লিফ নোসড বার্ড সংরক্ষণ ভীষণভাবে প্রয়োজন। এই বাদুড় সচেতনতার অভাবে বিলুপ্তির পথে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *