Breaking News
Home / TRENDING / আইএসএলে কোচিং নিয়মে সুখবর। জানুন ক্লিক করে

আইএসএলে কোচিং নিয়মে সুখবর। জানুন ক্লিক করে

প্রসেনজিৎ মাহাতো

আইএসএলে কোচিং নিয়মে বদল। সামনের মরশুম থেকে আইএসএলে প্রধান কোচের ভূমিকায় দেখা যেতেই ভারতীয় কোচদের। ইন্ডিয়ান সুপার লিগে বিদেশি কোচের বাধ্যবাধকতা তুলে দিতে চলেছে এফএসডিএল। শেষ পঁাচ বছর আইএসএলে বিদেশি কোচরাই কোচিং করিয়ে এসেছেন। অনেক কিংবদন্তিরা এসে কোচিং করিয়ে গেছেন। কিন্তু এবার থেকে সেই নিয়মে বদল। ভারতীয় কোচরাও পারবেন সুনীল ছেত্রী, মিকু, লাঞ্জারোতের মত তারকাদের কোচিং করাতে। সেক্ষেত্রে প্রো লাইসেন্স থাকতে হবে। এছাড়াও কমপক্ষে দু’বছরে টপ লিগে কোনও ক্লাবের কোচিং অভিজ্ঞতা আবশ্যিক। এবং রিজার্ভ বেঞ্চে কমপক্ষে ১৬টি ম্যাচ বসতে হবে, আইএসএলে সহকারি কোচিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। এগুলো থাকলেই আইএসএলে কোচিং করানো আটকাবে কোনও ভারতীয় কোচের। ভারতে ১৪ জন প্রো লাইসেন্স কোচ রয়েছে। কিন্তু, সবাই আইএসএলে কোচিং করানোর যোগ্যতা অর্জন করতে পারবে না। এই মুহূর্তে ডেরেক পেরেরা এবং থংবোই সিংটো সব শর্ত পূরণ করছেন, সামনের মরশুমে আইএসএলে হেড কোচ হওয়ার জন্য।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *