Breaking News
Home / TRENDING / ‌গম্ভীরের পর আরেক তারকা অবসর নিলেন। জানেন কে তিনি?‌

‌গম্ভীরের পর আরেক তারকা অবসর নিলেন। জানেন কে তিনি?‌

‌গম্ভীরের পর আরেক তারকা অবসর নিলেন। জানেন কে তিনি?‌

প্রসেনজিৎ মাহাতো
গৌতম গম্ভীর অবসর নিয়েছেন। তাঁর অবসর নেওয়ার পরের দিনই অবসর নিলেন আরেক তারকা ক্রিকেটার।
জানেন কে সে?‌
পাকিস্তানের অল রাউন্ডার মহম্মদ হাফিজ। তবে, গৌতম সব ফর্ম্যাটের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। হাফিজ অবসর নিলেন টেস্ট থেকে। একদিনের এবং টি–টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন। আবু ধাবিতে এখন পাকিস্তান টেস্ট খেলছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেটা শেষ হলেই টেস্টকে বিদায় জানাবেন।
২০০৩–এ বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট অভিষেক। ৫৪ টি ম্যাচ খেলে তঁার রান ৩৬৪৪। গড় ৩৮ এর উপর। সর্বোচ্চ রানের ইনিংস ২২৪। পাকিস্তানের হয়ে অনেক কঠিন ম্যাচে উতরে দিয়েছেন। তঁার শূন্যস্থান পাক–ক্রিকেটে অবশ্যই একটা ফ্যাক্টর। তিনি বলেন, একদিন না একদিন ছাড়তে তো হবেই। মনে করেছি, এটাই সঠিক সময়। যে কোনও ক্রীড়াবিদের কাছে সঠিক সময়ে অবসর নেওয়া একটা শিল্প। এটা আমি মনে করি। টেস্টকে বিদায় জানালেও একদিনের ও টি–টোয়েন্টিকে এখনও আমার দেওয়ার আছে বলে মনে করি।’‌h

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *