Breaking News
Home / TRENDING / আগামীকাল বিকেলে শেষকৃত্য, বড়মা-র মুখাগ্নি করবেন মঞ্জুলকৃষ্ণ

আগামীকাল বিকেলে শেষকৃত্য, বড়মা-র মুখাগ্নি করবেন মঞ্জুলকৃষ্ণ

নিজস্ব সংবাদদাতা:

শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল আগামীকাল বিকেল ৪টে নাগাদ শুরু হবে বড়মা বীণাপাণি দেবীর শেষকৃত্যের কাজ। অর্থাৎ গোটা দেশের বড়মা’র ভক্তদের জন্য আজ এবং আগামীকাল বিকেল অবধি ঠাকুরবাড়িতে শায়িত থাকবে দেহ। একথা বিবৃতি দিয়ে জানাল সর্বভারতীয় মতুয়া মহাসংঘ। এইসঙ্গে সিদ্ধান্ত হয়েছে বীণাপাণি দেবীর মুখাগ্নি করবেন ছোট ছেলে মঞ্জুলকৃষ্ণ ঠাকুর।

বড়মার অন্তেষ্টি নিয়ে সকালে তীব্র বিতর্ক দানা বাঁধে। প্রথমত, সিদ্ধান্ত নেওয়া যাচ্ছিল না, দাহ করা হবে নাকি সমাধিস্থ করা হবে। দ্বিতীয়ত, মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের ছেলে তথা বড়মার নাতি শান্তনু ঠাকুর যখন চাইছিলেন গোটা দেশের ভক্তদের কথা মাথায় রেখে দেহ আরও কয়েক দিন রেখে দেওয়া হোক, তখন বীণাপাণি দেবীর পুত্রবধূ মমতাবালা ঠাকুর সহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মত ছিল, দেহে পচন ধরছে, এতএব দ্রুত শেষকৃত্য সম্পন্ন হোক। এমত অবস্থায় মতুয়া মহাসংঘের সদস্যরা বৈঠকে বসেন দুপুরে।

সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় আগামীকাল বিকেল ৪টে অবধি ঠাকুরবাড়িতে ভক্তদের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য শায়িত থাকবে বড়মা’র দেহ। ৪টের পর শুরু হবে দাহকাজ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *