নিজস্ব সংবাদদাতা
৩ মাসের মাথায় ব্যাঙ্ক প্রতারণার ঘটনার কিনারা করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ২০১৮র ডিসেম্বরে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজারের পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করে সল্টলেক সেক্টর ৩ এর এক বাসিন্দাকে। এ টি এম কার্ড আপডেটের নামে তাঁর কাছ থেকে পিন এবং ফোনে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড(ওটিপি) হাতিয়ে নেয় প্রতারক। এরপর ওই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় প্রায় ২লক্ষ টাকা। ঘটনার তদন্তে নেমে জানুয়ারিতে পুলিশের হাতে ধরা পড়ে ২ জন। তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে চক্রের মূল পান্ডা মহম্মদ আফজাল এর নাম। মঙ্গলবার বেঙ্গল কেমিক্যাল এলাকা থেকে আফজাল সহ ঝাড়খণ্ড এর বাসিন্দা আজাদ শেখ এবং জাহাঙ্গীর হালদারকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। আজ তাদের বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্র বিধাননগর এর একাধিক এ টি এম জালিয়াতির ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের অনুমান। সেই তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news