নীল রায়:
বড়মাকে শেষ শ্রদ্ধা জানাতে শুধু ফুলের স্তবক পাঠিয়ে দায় সেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!
যার জেরে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে মতুয়া মহসংঘের অন্দরে। কারন, মতুয়াদের বড় অংশের সমর্থন পেয়েই রাজ্যে সরকারে এসেছিল তৃণমূল। এক সময় বামেদের বড় ভরসা ছিলেন মতুয়ারা। কিন্তু ২০০৭-০৮ সাল থেকে বড়মা বীণাপাণি দেবীর কথাতেই সমগ্র মতুয়া সমাজ তৃণমূল কংগ্রেসের প্রতি নিজেদের সমর্থন উজাড় করে দিয়েছিল। সেই থেকেই মতুয়া সমাজের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অটুট ছিল। মঙ্গলবার রাতে বীণাপাণি দেবীর মৃত্যুর খবর পেয়েই এস এস কে এম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী । সেখানে নিজের দায়িত্ব পালন করে, প্রয়োজনীয় নির্দেশ দেন। সঙ্গে বড়মায়ের শেষকৃত্যে ৭ জন মন্ত্রীকে থাকার নির্দেশ দেন। ব্যাক্তিগত স্তরে বীণাপাণি দেবীর প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত শ্রদ্ধাশীল। সেই দলের যুবনেতার তদুপরি তাঁর ভ্রাতুষ্পুত্রের এমন দায় সারা গোছের শ্রদ্ধা জ্ঞাপনের বিষয়টি মেনে নিতে পারছেন না অনেকেই। কেবলমাত্র অভিষেকের নাম লেখা একটি পুষ্পস্তবক পাঠিয়ে শ্রদ্ধা জানানোর বিষয়টি মেনে নিতে পারছেন না শেষকৃত্যে অংশগ্রহণকারী মতুয়া সমাজ। এ প্রসঙ্গে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অন্যতম নেতা অমিত প্রামাণিক বলেন, “যার যেমন রুচি সে সেভাবে বড়মাকে শ্রদ্ধা জানিয়েছেন। এই আচরনের জবাব মতুয়া সমাজ যথা সময়ে দেবে। সব কিছুই মতুয়া সমাজের নজরে রয়েছে।”
সম্প্রতি বিজেপি, তৃণমূলের মতুয়া ভোটে ভাগ বসিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এ হেন আচরন সেই ঝোঁক আরও বাড়াতে পারে বলেই মনে করছে তৃণমূলের অন্দরমহল। বড়মায়ের শেষকৃত্যে হয়ে গেলেও, মতুয়া সমাজ আগামীদিনে এই আচরনের জবাব দেবে বলেই জানাচ্ছে ক্ষুব্ধ মতুয়া সমাজ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news