নিজস্ব সংবাদদাতা:
বড় বড় নেতারা একাধিক চিটফান্ডের টাকা খেয়ে বসে আছে আর সিবিআই ধরছে সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে। কুনালকেও ছোট কারণে ধরেছিল। বরাবরের মতো ফের আগুনে মন্তব্য অরুণাভ ঘোষের। তাঁর কথায় রাজ্যের শাসক দলের বহু নেতা লক্ষ টাকা নিয়েছে বিভিন্ন চিটফান্ড থেকে। এখন তাঁরা বলছে সেই টাকা নেয়নি, পুজো কমিটি নিয়েছে। তাহলে পুজো কমিটিগুলো টাকা ফেরত দিক। এইসঙ্গে কতকটা উলটো সুর দেখা গেল অরুণাভর গলায়। অরুণাভর যেন বলতে চাইলেন তৃণমূল-বিজেপি আঁতাত রয়েছে। তাই কপিলমুনির আশ্রমের কোটি টাকার প্রণামি চলে যায় যোগীর রাজ্যে। সেই আশ্রমের মহান্তই আবার বলে, মমতাকে প্রধানমন্ত্রী করা হোক, তাহলেই অযোধ্যায় হবে রাম মন্দির।
দেখুন অরুণাভ ঘোষের বিস্ফোরক ভিডিও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news